রংপুর ০৬:৪৪ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
উপজেলার ১নং ভোগডাবুড়ী ইউনিয়নে কৃষকদের মাঝে সার কার্ড বিতরণ জলঢাকায় রাস্তা বন্ধ করে দিয়ে মটর সাইকেল আটক! অত:পর পুলিশ কতৃক উদ্ধার  মোবাইল ছিনতাইকারীকে ধাওয়া করতে গিয়ে প্রাণ গেল শিক্ষকের জলঢাকায় ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রামাণ্য চিত্র প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত জলঢাকায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কমেট চৌধুরীর নেতৃত্বে বনাঢ়্য র‍্যালী ও সমাবেশ জলঢাকায় ট্রাক ও অটোর মুখোমুখি সংঘর্ষ নিহত ১, আহত ২, ঘাতক ট্রাক আটক জলঢাকায় দেদারছে চলছে ফসলি জমির মাটি কাটা নীলফামারীতে জাতীয় সমবায় দিবস পালিত, শ্রেষ্ঠ তিন সমবায়ীকে সম্মাননা নীলফামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জলঢাকায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে জাসাসকে আমন্ত্রণ জানানো হয়নি, নেতাকর্মীদের ক্ষোভ

মোবাইল ছিনতাইকারীকে ধাওয়া করতে গিয়ে প্রাণ গেল শিক্ষকের

Advertisement

জয়নাল আবেদীন হিরো,স্টাফ রিপোর্টারঃ
নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে মোবাইল ফোন ছিনতাইয়ের পর ছিনতাইকারীকে ধাওয়া করতে গিয়ে ট্রেনের ধাক্কায় মো. রাজ্জাক নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। সোমবার (৯ নভেম্বর) ভোরে সৈয়দপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে এ ঘটনা ঘটে।

Advertisement
Advertisement

নিহত মো. রাজ্জাক পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার বাউলাগঞ্জ শাহাপাড়া এলাকার বাসিন্দা। তিনি উপজেলার প্রামাণিকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

Advertisement

নিহতের স্বজন ও স্থানীয়দের বরাতে জানা যায়, রাজ্জাক ছেলেকে সঙ্গে নিয়ে ঢাকা থেকে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে চিলাহাটির উদ্দেশে যাচ্ছিলেন। পথে ট্রেনটি সৈয়দপুর রেলওয়ে স্টেশনে থামলে তিনি জানালার পাশে বসে মোবাইল ফোন ব্যবহার করছিলেন। এ সময় কয়েকজন ছিনতাইকারী জানালা দিয়ে তার মোবাইল ফোনটি ছিনিয়ে নেয়।

Advertisement

পরে তিনি ট্রেন থেকে নেমে ছিনতাইকারীদের পিছু ধাওয়া করেন। এ সময় ট্রেনটি ছেড়ে দিলে তিনি সেটির ধাক্কায় গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

Advertisement

Popular Post

উপজেলার ১নং ভোগডাবুড়ী ইউনিয়নে কৃষকদের মাঝে সার কার্ড বিতরণ

মোবাইল ছিনতাইকারীকে ধাওয়া করতে গিয়ে প্রাণ গেল শিক্ষকের

Update Time : ০৩:৫৬:০৭ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬