রংপুর ০৬:২৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
পৌরসভার সংবাদ প্রকাশের পর দুই ওয়ার্ডে তিনটি করে মোট ৬টি সড়কবাতি বরাদ্ধ জলঢাকায় ব্র্যাকের ৩৯ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা, পুরস্কার পেল ১২৬ জন নীলফামারীতে ৬৬ জনের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ নীলফামারীতে এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত নীলফামারীর ডিমলায় ৯৫ বস্তা অবৈধ সার জব্দ পঞ্চগড় সীমান্তে ৫০০ বোতল ভারতীয় ‘ম্যাজিক পেইন রিলিফ’ ট্যাবলেট আটক পঞ্চগড় সীমান্তে ৬ হাজার ৪০০ পিস ট্যাপেন্টাডলসহ দুইজন আটক নীলফামারীতে ওয়াজ মাহফিলে বাধা নয়, প্রার্থীর দলীয় পরিচয় প্রচার নিয়ে বিতর্ক জলঢাকার ধর্মপালে জনপ্রতিনিধি ও সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে গণশুনানি অনুষ্ঠিত জলঢাকায় ভুয়া ও ভায়া কাজীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন ইউএনও : বাল্যবিবাহ নিরোধ কমিটির ত্রৈমাসিক সভা সিদ্ধান্ত

জলঢাকায় ব্র্যাকের ৩৯ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা, পুরস্কার পেল ১২৬ জন

Advertisement

ভবদিশ চন্দ্র : নীলফামারীর জলঢাকায় ব্র্যাক পরিচালিত প্রাথমিক বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

মঙ্গলবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল ফেরদৌস হ্যাপী। তিনি বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থী ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

Advertisement

ব্র্যাকের জেলা সমন্বয়ক মোহাম্মদ আখতারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সামাদ, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, জলঢাকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুন্নবী এবং ব্র্যাক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিন আকতার শিমু প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা মারুফা আকতার।

Advertisement

অনুষ্ঠানে ব্র্যাক প্রাথমিক বিদ্যালয় থেকে বৃত্তিপ্রাপ্ত ৩৯ জন কৃতী শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। এ ছাড়া বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ী ১২৬ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও জান্নাতুল ফেরদৌস হ্যাপী বলেন, শিক্ষার্থীদের শুধু পড়াশোনায় সীমাবদ্ধ থাকলে চলবে না; শারীরিক ও মানসিক বিকাশের জন্য পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণ করতে হবে। এ সময় তিনি অভিভাবকদের সন্তানদের পড়াশোনা ও সার্বিক বিকাশের প্রতি আরও যত্নশীল হওয়ার আহ্বান জানান।

এর আগে ইউএনও ব্র্যাক পরিচালিত বিদ্যালয়টি পরিদর্শন করেন এবং এর শিক্ষা কার্যক্রম ও সার্বিক পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে বিদ্যালয়ের শিক্ষার্থীরা নাচ, গান ও কবিতা আবৃত্তির মাধ্যমে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

Advertisement

Popular Post

পৌরসভার সংবাদ প্রকাশের পর দুই ওয়ার্ডে তিনটি করে মোট ৬টি সড়কবাতি বরাদ্ধ

জলঢাকায় ব্র্যাকের ৩৯ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা, পুরস্কার পেল ১২৬ জন

Update Time : ০৫:০৯:০৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬