রংপুর ১২:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
নীলফামারীর ডিমলায় ৯৫ বস্তা অবৈধ সার জব্দ পঞ্চগড় সীমান্তে ৫০০ বোতল ভারতীয় ‘ম্যাজিক পেইন রিলিফ’ ট্যাবলেট আটক পঞ্চগড় সীমান্তে ৬ হাজার ৪০০ পিস ট্যাপেন্টাডলসহ দুইজন আটক নীলফামারীতে ওয়াজ মাহফিলে বাধা নয়, প্রার্থীর দলীয় পরিচয় প্রচার নিয়ে বিতর্ক জলঢাকার ধর্মপালে জনপ্রতিনিধি ও সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে গণশুনানি অনুষ্ঠিত জলঢাকায় ভুয়া ও ভায়া কাজীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন ইউএনও : বাল্যবিবাহ নিরোধ কমিটির ত্রৈমাসিক সভা সিদ্ধান্ত একাধিক নিকাহ রেজিস্ট্রার নিয়োগের প্রস্তাব বাতিলের দাবিতে কাজীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি জলঢাকায় জমি সংক্রান্ত ঘটনায় শ্রমিক দলের অফিস ভাঙচুর ও দখলের চেষ্টা থানায় লেখিত অভিযোগ ২৭ বছরেও আলোর মুখ দেখেনি ডোমার পৌরসভার ৮ এবং ৯নং ওয়ার্ডের বাসিন্দারা লালমনিরহাটে মাদ্রাসা শিক্ষককে মারধরের অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন

পঞ্চগড় সীমান্তে ৫০০ বোতল ভারতীয় ‘ম্যাজিক পেইন রিলিফ’ ট্যাবলেট আটক

Advertisement

পঞ্চগড় সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় ৫০০ বোতল ‘ম্যাজিক পেইন রিলিফ’ ট্যাবলেট আটক করেছে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি)। রোববার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে জেলার বোদা উপজেলার ধামেরঘাট সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব ট্যাবলেট আটক করা হয়। জব্দ করা ট্যাবলেটের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৭৫ হাজার টাকা।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারী ব্যাটালিয়নের অধিনায়কের পরিকল্পনা ও নির্দেশনায় ধামেরঘাট বিওপির একটি বিশেষ টহল দল হাবিলদার মো. জহুরুল হকের নেতৃত্বে অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্ত পিলার ৭৬৮/৩৮-এস থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধামেরঘাট এলাকায় ৫০০ বোতল ভারতীয় ‘ম্যাজিক পেইন রিলিফ’ ট্যাবলেট উদ্ধার করা হয়।
নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ জানান, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে। মানব পাচার, অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্যের অনুপ্রবেশ রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে।
তিনি আরও জানান, দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা এবং মাদকমুক্ত সমাজ গঠনে ৫৬ বিজিবির অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে। সীমান্তে মাদকসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

Advertisement
Advertisement

Popular Post

নীলফামারীর ডিমলায় ৯৫ বস্তা অবৈধ সার জব্দ

পঞ্চগড় সীমান্তে ৫০০ বোতল ভারতীয় ‘ম্যাজিক পেইন রিলিফ’ ট্যাবলেট আটক

Update Time : ১১:৪৩:৩০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬