
রাশেদুজ্জামান সুমন : নীলফামারী জলঢাকায় প্রাথমিক শিক্ষার মান বাড়াতে ও শিক্ষার্থীদের বিভিন্ন সহায়তার জন্য আনন্দলোক ট্রাস্টের শিক্ষা উন্নয়ন কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে অনির্বাণ বিদ্যাতীর্থ সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে স্বপ্ন প্রকল্পের আয়োজনে এ আলোচনা সভায় উপজেলা শিক্ষা অফিসার ( ভারপ্রাপ্ত ) আব্দুর সামাদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষা অফিসার , নুরুজ্জামান , নজরুল ইসলাম , আরমানা বেগম , রায়হানুল ইসলাম,অর্নিবান বিদ্যাতীর্থ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকনুজ্জামান চৌধুরী, আনন্দলোক ট্রাস্টের জেলা সমন্বয়কারী ধীরাজ রায়, এডুকেশন সুপারভাইজার পরেশ চন্দ্র সিনহা, সাথী বেগম , ফনি ভূষণ রায়, প্রভাষক বজলুর রশীদ, ইএসও রাজকুমার রায়, প্রধান শিক্ষক আজিজা সুলতানা সহ অভিভাবক, ইউপি সদস্য সংশ্লিষ্ট ট্রাস্টের কর্মকর্তা কর্মচারীরা। আনন্দলোক ট্রাস্ট উপজেলার গোলনা, ধর্মপাল ও শিমুলবাড়ি ইউনিয়নে ১০ টি অউন্নত বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে প্রয়োজনীও উপকরণ সয়হাতা দিয়ে থাকে। এছাড়াও বিদ্যালয় গুলোর অবকাঠামো উন্নয়নের জন্য আর্থিক সহায়তা প্রদান করেন। আলোচনা সভায় সরকারের পাশাপাশি আনন্দলোক ট্রাস্ট শিক্ষার্থীদের লেখাপড়ার মান উন্নয়ন আরও কিভাবে বাড়াবে এবং বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ আরও সুন্দর করার জন্য বিভিন্ন পরামর্শ গ্রহণ করা হয়। উল্লেখ্য ২০২২ সালের মার্চ থেকে এই প্রজেক্টটি চলমান রয়েছে জার্মানি দেশ এর সহতায়।