• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন |
  • English Version
Headline :
জলঢাকায় মীরগঞ্জ গরুহাট উন্নয়ন কাজের উদ্বোধন করলেন জেলা প্রশাসক নীলফামারীতে অফিস ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত নীলফামারীতে চুরির ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করার প্রতিবাদে মানববন্ধন নীলফামারী পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত জলঢাকায় টিউবওয়েলে চেতনা নাশক মিশিয়ে অজ্ঞান হয়ে রাতের আধাঁরে বাড়িতে ডাকাতি যাদুরহাট বাজারে স্বর্ণ ও কাপড়ের দোকানে দুঃসাহসিক চুরি, ৩৪ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ কিশোরগঞ্জে বিএনপি নেতা হত্যা‌ মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন নীলফামারীতে আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত নীলফামারীতে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন প্রদর্শনীর সমাপনী পিয়েল হত্যার প্রতিবাদে জলঢাকায় শিক্ষার্থীদের মানববন্ধন, দ্রুত গ্রেফতার ও বিচার দাবি

চাঁদা দাবী ও হামলার প্রতিবাদে ডোমারে মানববন্ধন কর্মসূচি পালিত

মোসাদ্দেকুর রহমান সাজু,স্টাফ রিপোর্টার, ডোমার নীলফামারী / ৩২৮ Time View
Update : বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন

মোসাদ্দেকুর রহমান সাজু, স্টাফ রিপোর্টার,ডোমার নীলফামারীঃ নীলফামারীর ডোমারে ইজারাদারের কাছে চাঁদা দাবী ও হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

রবিবার (১৯ এপ্রিল) দুপুরে ডোমার বাজারস্ত রেলগেট মোড়ে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। উক্ত মানববন্ধন কর্মসূচিতে স্থানীয় বিএনপি নেতা-কর্মী, ইজারাদার ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ গ্রহণ করেন।
মানববন্ধন কর্মসূচিতে বক্তারা অভিযোগ করে বলেন, একটি স্বার্থান্বেষী মহল শান্তিপূর্ণ ডোমারকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। তারা পৌরসভার বৈধ টোল আদায়ে নিয়োজিত ইজারাদারদের ওপর হামলা ও মারধর করছে। একই সঙ্গে দীর্ঘ সময় সড়ক অবরোধ করে সাধারণ মানুষের দুর্ভোগ সৃষ্টি করেছে।

বক্তারা আরও বলেন, অবৈধভাবে চাঁদা দাবি ও সহিংসতার মাধ্যমে এলাকায় অরাজক পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চলছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা চাঁদাবাজির বিপক্ষে, তবে পৌরসভার উন্নয়নের স্বার্থে বৈধ টোল আদায়ে সমর্থন করি। কারণ ইজারাদার সরকারকে নির্ধারিত অর্থ প্রদান করে এক বছরের জন্য ইজারা গ্রহণ করেছেন। তারা আরও উল্লেখ করেন, পৌর কর আদায় বন্ধ হয়ে গেলে পৌরসভার কার্যক্রম ব্যাহত হবে এবং উন্নয়ন কর্মকাণ্ড থমকে যাবে।

উল্লেখ্য যে, গতকাল অটো ও ব্যাটারিচালিত রিকশা-ভ্যান থেকে টোল আদায়ের প্রতিবাদে চালকেরা আন্দোলনে নামেন। এ সময় আন্দোলনে বাধা দিতে গেলে টোল আদায়কারীদের একজন গণধোলাইয়ের শিকার হন। পরে ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক শায়লা সাঈদ তন্বীর আশ্বাসে প্রায় ছয় ঘণ্টা পর সড়ক অবরোধ প্রত্যাহার করেন আন্দোলনকারীরা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category