রংপুর ০২:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
নীলফামারী সদরের প্রতিটি ইউনিয়নে অবৈধ বালু উত্তোলন প্রতিরোধ কমিটি জলঢাকায় আওয়ামীলীগ কর্মীর মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন  সৈয়দপুর পৌরসভার ৯২ কোটি ৭৬ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারে নীলফামারীতে আইনশৃঙ্খলা বিষয়ক সভা ডোমারে ইয়াবাসহ যুবক আটক, মোটরসাইকেল জব্দ ২১ বছর পর আবারও একসঙ্গে স্কুলজীবনের বন্ধুরা নীলফামারীতে ৬ নভেম্বর এসএসসি ২০০৫ ব্যাচের মিলনমেলা নাশকতার মামলায় সৈয়দপুর সেচ্ছাসেবকলীগ নেতা বাদল গ্রেফতার জলঢাকায় ৬ বছরের শিশুর মৃত্যু নিয়ে ধোঁয়াশা, থানায় দুই পরিবারের পাল্টাপাল্টি অভিযোগ নীলফামারীতে দক্ষতা উন্নয়ন ও নিরাপদ অভিবাসন বিষয়ক সেমিনার জলঢাকায় এডহক কমিটির সভাপতি মামুনকে সংবর্ধনা দিলেন স্কুল কর্তৃপক্ষ

চাঁদা দাবী ও হামলার প্রতিবাদে ডোমারে মানববন্ধন কর্মসূচি পালিত

মোসাদ্দেকুর রহমান সাজু, স্টাফ রিপোর্টার,ডোমার নীলফামারীঃ

Advertisement
Advertisement
নীলফামারীর ডোমারে ইজারাদারের কাছে চাঁদা দাবী ও হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

রবিবার (১৯ এপ্রিল) দুপুরে ডোমার বাজারস্ত রেলগেট মোড়ে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। উক্ত মানববন্ধন কর্মসূচিতে স্থানীয় বিএনপি নেতা-কর্মী, ইজারাদার ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ গ্রহণ করেন।
মানববন্ধন কর্মসূচিতে বক্তারা অভিযোগ করে বলেন, একটি স্বার্থান্বেষী মহল শান্তিপূর্ণ ডোমারকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। তারা পৌরসভার বৈধ টোল আদায়ে নিয়োজিত ইজারাদারদের ওপর হামলা ও মারধর করছে। একই সঙ্গে দীর্ঘ সময় সড়ক অবরোধ করে সাধারণ মানুষের দুর্ভোগ সৃষ্টি করেছে।

Advertisement

বক্তারা আরও বলেন, অবৈধভাবে চাঁদা দাবি ও সহিংসতার মাধ্যমে এলাকায় অরাজক পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চলছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা চাঁদাবাজির বিপক্ষে, তবে পৌরসভার উন্নয়নের স্বার্থে বৈধ টোল আদায়ে সমর্থন করি। কারণ ইজারাদার সরকারকে নির্ধারিত অর্থ প্রদান করে এক বছরের জন্য ইজারা গ্রহণ করেছেন। তারা আরও উল্লেখ করেন, পৌর কর আদায় বন্ধ হয়ে গেলে পৌরসভার কার্যক্রম ব্যাহত হবে এবং উন্নয়ন কর্মকাণ্ড থমকে যাবে।

উল্লেখ্য যে, গতকাল অটো ও ব্যাটারিচালিত রিকশা-ভ্যান থেকে টোল আদায়ের প্রতিবাদে চালকেরা আন্দোলনে নামেন। এ সময় আন্দোলনে বাধা দিতে গেলে টোল আদায়কারীদের একজন গণধোলাইয়ের শিকার হন। পরে ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক শায়লা সাঈদ তন্বীর আশ্বাসে প্রায় ছয় ঘণ্টা পর সড়ক অবরোধ প্রত্যাহার করেন আন্দোলনকারীরা।

Advertisement

নীলফামারী সদরের প্রতিটি ইউনিয়নে অবৈধ বালু উত্তোলন প্রতিরোধ কমিটি

চাঁদা দাবী ও হামলার প্রতিবাদে ডোমারে মানববন্ধন কর্মসূচি পালিত

Update Time : ০১:০৩:০৭ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬