রংপুর ১০:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
জলঢাকায় সন্ধা হলেই চলে জুয়ার আয়োজন : এদের খুটির জোর কোথায় জনমনে দেখা দিয়েছে নানা প্রশ্ন? সৈয়দপুর উপজেলা যুবদলের সিঃ যুগ্ম আহ্বায়ক হলেন সানারুল ইসলাম জলঢাকায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে নীলফামারী জেলা বিএনপির দোয়া মাহফিল জলঢাকায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার !! পরিকল্পিত হত্যা মর্মে স্বজনদের অভিযোগ ডোমারে প্রিপেইড মিটার স্থাপনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ ডোমারে দুই প্রতিবন্ধী সন্তান‌ নিয়ে হাসিনার মানবেতর জীবন যাপন ঢাবিতে নীলফামারীর কৃতী শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত পঞ্চগড়ে মাধুপাড়া বিজিবি বিওপি উদ্বোধন নীলফামারী বড় মাঠ দখলমুক্ত, অবৈধ দোকান উচ্ছেদে স্বস্তি খেলোয়াড়-শিক্ষার্থীসহ মাঠপ্রেমীদের

লালমনিরহাট থেকে ব্রাহ্মণবাড়িয়ায় ছুটছে শ্রমজীবী মানুষের ঢল জীবিকার সন্ধানে জেলা ছাড়ছেন শত শত মানুষ

মোঃ রুহুল আমিন রাসেল: জীবিকা নির্বাহের তাগিদে উত্তরাঞ্চলের জেলা লালমনিরহাট জেলা থেকে দক্ষিণ-পূর্বাঞ্চলের ব্রাহ্মণবাড়িয়া জেলা-এর উদ্দেশে ছুটে চলেছেন শত শত খেটে খাওয়া মানুষ। মূলত জেলার সদর ও আদিতমারী উপজেলা এলাকা থেকে প্রতিবছরের মতো এবারও দলবদ্ধভাবে শ্রমিকরা কাজের খোঁজে অন্য জেলায় পাড়ি জমাচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, এসব শ্রমজীবী মানুষ প্রধানত ধান রোপণ ও ধান কাটার মৌসুমে ব্রাহ্মণবাড়িয়া এলাকায় গিয়ে কৃষি কাজে যুক্ত হন। সেখানে এক থেকে দুই মাস কাজ করে আবার নিজ নিজ এলাকায় ফিরে আসেন তারা।

কয়েকজন শ্রমিকের সঙ্গে কথা বলে জানা যায়, এটি তাদের জন্য এক ধরনের নিয়মিত মৌসুমি জীবিকা। কাজের সুযোগ পেলেই তারা দল বেঁধে রওনা দেন। তাদের ভাষায়, “আমাদের জেলায় তেমন কোনো কলকারখানা বা কর্মসংস্থানের সুযোগ নেই। তাই পরিবারের ভরণপোষণের জন্য বাধ্য হয়েই অন্য জেলায় যেতে হয়।”

শ্রমজীবী মানুষদের কণ্ঠে শোনা যায় হতাশা আর বঞ্চনার কথা। তারা জানান, সন্তানদের দু’মুঠো খাবার জোগাড় করতে গিয়ে নিজেদের জন্মভূমি ছেড়ে দূর-দূরান্তে যেতে হচ্ছে। “যখনই শুনি কোথাও ধান লাগানো বা কাটার কাজ আছে, তখনই আর পিছনে তাকাই না। আমাদের জন্য অপেক্ষা করার সময় নেই”—বলছিলেন এক শ্রমিক।

স্থানীয় সচেতন মহলের মতে, জেলার অভ্যন্তরে টেকসই কর্মসংস্থান সৃষ্টি করা গেলে এভাবে শ্রমিকদের অন্য জেলায় পাড়ি জমানোর প্রবণতা অনেকাংশে কমে আসবে।

Popular Post

জলঢাকায় সন্ধা হলেই চলে জুয়ার আয়োজন : এদের খুটির জোর কোথায় জনমনে দেখা দিয়েছে নানা প্রশ্ন?

লালমনিরহাট থেকে ব্রাহ্মণবাড়িয়ায় ছুটছে শ্রমজীবী মানুষের ঢল জীবিকার সন্ধানে জেলা ছাড়ছেন শত শত মানুষ

Update Time : ০৪:৩৫:৫০ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬