রংপুর ০৫:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
নীলফামারী সদরের প্রতিটি ইউনিয়নে অবৈধ বালু উত্তোলন প্রতিরোধ কমিটি জলঢাকায় আওয়ামীলীগ কর্মীর মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন  সৈয়দপুর পৌরসভার ৯২ কোটি ৭৬ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারে নীলফামারীতে আইনশৃঙ্খলা বিষয়ক সভা ডোমারে ইয়াবাসহ যুবক আটক, মোটরসাইকেল জব্দ ২১ বছর পর আবারও একসঙ্গে স্কুলজীবনের বন্ধুরা নীলফামারীতে ৬ নভেম্বর এসএসসি ২০০৫ ব্যাচের মিলনমেলা নাশকতার মামলায় সৈয়দপুর সেচ্ছাসেবকলীগ নেতা বাদল গ্রেফতার জলঢাকায় ৬ বছরের শিশুর মৃত্যু নিয়ে ধোঁয়াশা, থানায় দুই পরিবারের পাল্টাপাল্টি অভিযোগ নীলফামারীতে দক্ষতা উন্নয়ন ও নিরাপদ অভিবাসন বিষয়ক সেমিনার জলঢাকায় এডহক কমিটির সভাপতি মামুনকে সংবর্ধনা দিলেন স্কুল কর্তৃপক্ষ

লালমনিরহাট থেকে ব্রাহ্মণবাড়িয়ায় ছুটছে শ্রমজীবী মানুষের ঢল জীবিকার সন্ধানে জেলা ছাড়ছেন শত শত মানুষ

মোঃ রুহুল আমিন রাসেল

Advertisement
Advertisement
: জীবিকা নির্বাহের তাগিদে উত্তরাঞ্চলের জেলা লালমনিরহাট জেলা থেকে দক্ষিণ-পূর্বাঞ্চলের ব্রাহ্মণবাড়িয়া জেলা-এর উদ্দেশে ছুটে চলেছেন শত শত খেটে খাওয়া মানুষ। মূলত জেলার সদর ও আদিতমারী উপজেলা এলাকা থেকে প্রতিবছরের মতো এবারও দলবদ্ধভাবে শ্রমিকরা কাজের খোঁজে অন্য জেলায় পাড়ি জমাচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, এসব শ্রমজীবী মানুষ প্রধানত ধান রোপণ ও ধান কাটার মৌসুমে ব্রাহ্মণবাড়িয়া এলাকায় গিয়ে কৃষি কাজে যুক্ত হন। সেখানে এক থেকে দুই মাস কাজ করে আবার নিজ নিজ এলাকায় ফিরে আসেন তারা।

Advertisement

কয়েকজন শ্রমিকের সঙ্গে কথা বলে জানা যায়, এটি তাদের জন্য এক ধরনের নিয়মিত মৌসুমি জীবিকা। কাজের সুযোগ পেলেই তারা দল বেঁধে রওনা দেন। তাদের ভাষায়, “আমাদের জেলায় তেমন কোনো কলকারখানা বা কর্মসংস্থানের সুযোগ নেই। তাই পরিবারের ভরণপোষণের জন্য বাধ্য হয়েই অন্য জেলায় যেতে হয়।”

শ্রমজীবী মানুষদের কণ্ঠে শোনা যায় হতাশা আর বঞ্চনার কথা। তারা জানান, সন্তানদের দু’মুঠো খাবার জোগাড় করতে গিয়ে নিজেদের জন্মভূমি ছেড়ে দূর-দূরান্তে যেতে হচ্ছে। “যখনই শুনি কোথাও ধান লাগানো বা কাটার কাজ আছে, তখনই আর পিছনে তাকাই না। আমাদের জন্য অপেক্ষা করার সময় নেই”—বলছিলেন এক শ্রমিক।

স্থানীয় সচেতন মহলের মতে, জেলার অভ্যন্তরে টেকসই কর্মসংস্থান সৃষ্টি করা গেলে এভাবে শ্রমিকদের অন্য জেলায় পাড়ি জমানোর প্রবণতা অনেকাংশে কমে আসবে।

Advertisement

নীলফামারী সদরের প্রতিটি ইউনিয়নে অবৈধ বালু উত্তোলন প্রতিরোধ কমিটি

লালমনিরহাট থেকে ব্রাহ্মণবাড়িয়ায় ছুটছে শ্রমজীবী মানুষের ঢল জীবিকার সন্ধানে জেলা ছাড়ছেন শত শত মানুষ

Update Time : ০৪:৩৫:৫০ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬