রংপুর ১০:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
জলঢাকায় সন্ধা হলেই চলে জুয়ার আয়োজন : এদের খুটির জোর কোথায় জনমনে দেখা দিয়েছে নানা প্রশ্ন? সৈয়দপুর উপজেলা যুবদলের সিঃ যুগ্ম আহ্বায়ক হলেন সানারুল ইসলাম জলঢাকায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে নীলফামারী জেলা বিএনপির দোয়া মাহফিল জলঢাকায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার !! পরিকল্পিত হত্যা মর্মে স্বজনদের অভিযোগ ডোমারে প্রিপেইড মিটার স্থাপনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ ডোমারে দুই প্রতিবন্ধী সন্তান‌ নিয়ে হাসিনার মানবেতর জীবন যাপন ঢাবিতে নীলফামারীর কৃতী শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত পঞ্চগড়ে মাধুপাড়া বিজিবি বিওপি উদ্বোধন নীলফামারী বড় মাঠ দখলমুক্ত, অবৈধ দোকান উচ্ছেদে স্বস্তি খেলোয়াড়-শিক্ষার্থীসহ মাঠপ্রেমীদের

গোঁসাইগঞ্জ বন বিভাগে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ভ্রাম্যমাণ আদালতে ৪ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

মোসাদ্দেকুর রহমান সাজু, স্টাফ রিপোর্টার,ডোমার নীলফামারীঃ নীলফামারীর ডোমার উপজেলার ১নং ভোগডাবুড়ী ইউনিয়নের গোঁসাইগঞ্জ বন বিভাগে অবৈধ ভাবে বালু উত্তোলনের সময় যৌথ অভিযান পরিচালনা করে ৪ জনকে আটক করা হয়েছে। এরপর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বিভিন্ন মেয়াদে ৪ জনকে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার ২২ এপ্রিল যৌথ অভিযান পরিচালনা করেন নীলফামারী জেলার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রায়হান উদ্দিনের নেতৃত্বে উপজেলা প্রশাসন, চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রর পুলিশ সদস্য, নীলফামারী জেলা র‍্যাব-১৩, এবং ৫৬ বিজিবি ব্যাটালিয়নের সদস্যসহ গোঁসাইগঞ্জ বন বিভাগের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
এসময় তিনজনকে এক মাস করে এবং অপর একজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন— বিওপি বাজার এলাকার কাচু বাউয়ের ছেলে মহেন্দ্র গাড়ির ড্রাইভার বাচ্চা বাউ, গোঁসাইগঞ্জ পাবনা পাড়া এলাকার বাবুল হোসেনের ছেলে শহিদুল ইসলাম, চিলাহাটী মুন্সিপাড়া এলাকার আব্দুল হকের ছেলে মহেন্দ্র গাড়ির ড্রাইভার মনজুরুল ইসলাম, এবং গোঁসাইগঞ্জ পাবনা পাড়া এলাকার সমর উদ্দিনের ছেলে হেলাল উদ্দিন।
এছাড়াও দুটি বালুবোঝাই মহেন্দ্র গাড়ি জব্দ করার পাশাপাশি একটি মহেন্দ্র গাড়ির ট্রলি আটক করা হয়। জব্দকৃত এসব যানবাহন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা রাখা হয়েছে।

এবিষয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নীলফামারী জেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রায়হান উদ্দিন বলেন, গোঁসাইগঞ্জ বন বিভাগের সংরক্ষিত এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন ও গাছ কেটে আসছিল। পরিবেশ রক্ষা ও সরকারি সম্পদ সংরক্ষণের স্বার্থে এ ধরনের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান শেষে তিনি গণমাধ্যম কর্মীদের জানান একটি গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযানটি চালিয়েছি পরবর্তীতে আপনারা আমাকে সঠিক তথ্য সংগ্রহ করে জানাবেন আমি তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করব ও চলমান প্রক্রিয়ায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Popular Post

জলঢাকায় সন্ধা হলেই চলে জুয়ার আয়োজন : এদের খুটির জোর কোথায় জনমনে দেখা দিয়েছে নানা প্রশ্ন?

গোঁসাইগঞ্জ বন বিভাগে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ভ্রাম্যমাণ আদালতে ৪ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

Update Time : ১০:৫৬:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬