রংপুর ০৬:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
নীলফামারী সদরের প্রতিটি ইউনিয়নে অবৈধ বালু উত্তোলন প্রতিরোধ কমিটি জলঢাকায় আওয়ামীলীগ কর্মীর মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন  সৈয়দপুর পৌরসভার ৯২ কোটি ৭৬ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারে নীলফামারীতে আইনশৃঙ্খলা বিষয়ক সভা ডোমারে ইয়াবাসহ যুবক আটক, মোটরসাইকেল জব্দ ২১ বছর পর আবারও একসঙ্গে স্কুলজীবনের বন্ধুরা নীলফামারীতে ৬ নভেম্বর এসএসসি ২০০৫ ব্যাচের মিলনমেলা নাশকতার মামলায় সৈয়দপুর সেচ্ছাসেবকলীগ নেতা বাদল গ্রেফতার জলঢাকায় ৬ বছরের শিশুর মৃত্যু নিয়ে ধোঁয়াশা, থানায় দুই পরিবারের পাল্টাপাল্টি অভিযোগ নীলফামারীতে দক্ষতা উন্নয়ন ও নিরাপদ অভিবাসন বিষয়ক সেমিনার জলঢাকায় এডহক কমিটির সভাপতি মামুনকে সংবর্ধনা দিলেন স্কুল কর্তৃপক্ষ

​কক্সবাজারে বন্যার্তদের পাশে ‘দি মেসেজ ফাউন্ডেশন’

  • আবেদ আলী
  • Update Time : ০৩:৩১:১৭ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • ১৩৬ Time View

আবেদ আলী

Advertisement
Advertisement
: কক্সবাজার জেলার চকরিয়া উপজেলা এবং পেকুয়া পৌরসভার বন্যার্তদের মাঝে মানবিক সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছে ঢাকার গেন্ডারিয়ার স্বেচ্ছাসেবী সংগঠন ‘দি মেসেজ ফাউন্ডেশন’। গত বৃহস্পতিবার সংস্থাটির নিজস্ব অর্থায়নে প্রায় দুই শতাধিক হতদরিদ্র বন্যার্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
​ত্রাণ কার্যক্রমের আওতায় চকরিয়া উপজেলা এবং পেকুয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাগরপাড়া ও টেকপাড়ার দুর্গত মানুষদের হাতে খাদ্য প্যাকেজ তুলে দেওয়া হয়। প্রতিটি প্যাকেজে ছিল চাল ৫ কেজি, ডাল ১ কেজি, ভোজ্য তেল ১ লিটার, লবণ ১ কেজি, আলু ৫ কেজি এবং পেঁয়াজ ২ কেজি।
​খাদ্য সহায়তা বিতরণকালে উপস্থিত ছিলেন ‘দি মেসেজ ফাউন্ডেশন’-এর চেয়ারম্যান শাইখ সাইফুল ইসলাম খান মাদানী ও সংস্থাটির সেক্রেটারি জেনারেল মোঃ আনোয়ার হোসেন। এছাড়াও চকরিয়া ও পেকুয়া ইসলামিক দাওয়াহ সেন্টারের স্বেচ্ছাসেবকবৃন্দ ত্রাণ বিতরণে সক্রিয় অংশগ্রহণ করেন।
​সংস্থার নেতৃবৃন্দ জানান, মানবিক দায়বদ্ধতা থেকেই তারা দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত রাখার প্রচেষ্টা থাকবে।

Advertisement
Advertisement

নীলফামারী সদরের প্রতিটি ইউনিয়নে অবৈধ বালু উত্তোলন প্রতিরোধ কমিটি

​কক্সবাজারে বন্যার্তদের পাশে ‘দি মেসেজ ফাউন্ডেশন’

Update Time : ০৩:৩১:১৭ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬