রংপুর ১১:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
সৈয়দপুরে বাসের ধাক্কায় সার ব্যবসায়ী নিহত জলঢাকায় নিয়মবহির্ভূতভাবে সার বিক্রি, ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা পোশাকশিল্পের বৈশ্বিক বাজারে ক্যারিয়ারের নতুন সম্ভাবনা নিয়ে বিএইউএসটিতে সেমিনার নীলফামারীতে জেলা আইনজীবী সমিতির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন জলঢাকায় ডেমোক্রেসিওয়াচ ‘ফেসিং’ প্রকল্পের আওতায় নাগরিক প্ল্যাটফর্মের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত উপজেলার ১নং ভোগডাবুড়ী ইউনিয়নে কৃষকদের মাঝে সার কার্ড বিতরণ জলঢাকায় রাস্তা বন্ধ করে দিয়ে মটর সাইকেল আটক! অত:পর পুলিশ কতৃক উদ্ধার  মোবাইল ছিনতাইকারীকে ধাওয়া করতে গিয়ে প্রাণ গেল শিক্ষকের জলঢাকায় ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রামাণ্য চিত্র প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত জলঢাকায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কমেট চৌধুরীর নেতৃত্বে বনাঢ়্য র‍্যালী ও সমাবেশ

নীলফামারীতে কৃষকদলের বৃক্ষরোপণ কর্মসূচি

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; runfunc: 0; algolist: 0; multi-frame: 1; brp_mask:8; brp_del_th:0.0003,0.0000; brp_del_sen:0.1000,0.0000; motionR: 65537; delta:1; bokeh:1; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8388608;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 186.03299;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: weather?Mostly cloudy, icon:1, weatherInfo:100;temperature: 41;zeissColor: bright;

Advertisement
প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নীলফামারীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে জেলা কৃষকদল।
Advertisement
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে নীলফামারী সরকারি কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ এ কে এম সিদ্দিকুর রহমান। অনুষ্ঠানে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয় এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সিনিয়র সহ-সভাপতি ফরহানুল হক, ইসলামের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক মোছাব্বের হোসেন সরকার, প্রভাষক মাহাবুর রহমান সরকার, জেলা কৃষকদলের সদস্য সচিব ওয়ালিউর রহমান হেলাল, সদর উপজেলা কৃষকদলের আহ্বায়ক শেফাউল আলম লুলু চৌধুরী, নীলফামারী সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক পায়েলুজ্জামান রকসি এবং জেলা ও উপজেলা কৃষকদল এবং ছাত্রদলের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়তে ব্যাপকহারে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। এ ধরনের কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি পাবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
জেলা কৃষকদলের সদস্য সচিব ওয়ালিউর রহমান হেলাল বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নীলফামারীতে এ কর্মসূচি পালন করা হয়েছে। ভবিষ্যতেও এ কর্মসূচির ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং জেলার বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে বৃক্ষরোপণ করা হবে।”
কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা কলেজ প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।

Advertisement
Advertisement

Popular Post

সৈয়দপুরে বাসের ধাক্কায় সার ব্যবসায়ী নিহত

নীলফামারীতে কৃষকদলের বৃক্ষরোপণ কর্মসূচি

Update Time : ০৫:৫৮:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬