রংপুর ০৭:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
সৈয়দপুরে বাসের ধাক্কায় সার ব্যবসায়ী নিহত জলঢাকায় নিয়মবহির্ভূতভাবে সার বিক্রি, ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা পোশাকশিল্পের বৈশ্বিক বাজারে ক্যারিয়ারের নতুন সম্ভাবনা নিয়ে বিএইউএসটিতে সেমিনার নীলফামারীতে জেলা আইনজীবী সমিতির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন জলঢাকায় ডেমোক্রেসিওয়াচ ‘ফেসিং’ প্রকল্পের আওতায় নাগরিক প্ল্যাটফর্মের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত উপজেলার ১নং ভোগডাবুড়ী ইউনিয়নে কৃষকদের মাঝে সার কার্ড বিতরণ জলঢাকায় রাস্তা বন্ধ করে দিয়ে মটর সাইকেল আটক! অত:পর পুলিশ কতৃক উদ্ধার  মোবাইল ছিনতাইকারীকে ধাওয়া করতে গিয়ে প্রাণ গেল শিক্ষকের জলঢাকায় ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রামাণ্য চিত্র প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত জলঢাকায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কমেট চৌধুরীর নেতৃত্বে বনাঢ়্য র‍্যালী ও সমাবেশ

পঞ্চগড় সীমান্তে ৫৬ বিজিবির অভিযানে ইয়াবা ও অন্যান্য আলামতসহ যুবক আটক

Advertisement
পঞ্চগড় সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ইয়াবা ট্যাবলেট, মোবাইল ফোন, সিম কার্ড ও নগদ টাকাসহ এক যুবককে আটক করেছে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি)।
Advertisement
মঙ্গলবার (২৮ জুলাই) রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড় সদর উপজেলার মেহেরপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি)-এর অধিনায়কের পরিকল্পনা ও নির্দেশনায় জয়ধরভাংগা বিওপির হাবিলদার মো. নজরুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ৭৬০/৩৫-এস থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মেহেরপাড়া (ডাকঘর-হাড়িভাষা) এলাকায় অভিযান চালায়।
অভিযানকালে বড়বাড়ী গ্রামের মো. রাসেল হোসেন (১৮), পিতা- মো. জহিরুলকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২ পিস ইয়াবা ট্যাবলেট, একটি সিম্ফনি বাটন মোবাইল ফোন, একটি গ্রামীণফোন সিম এবং ১১০ টাকা নগদ জব্দ করা হয়। জব্দকৃত আলামতের আনুমানিক সিজার মূল্য ১ হাজার ৮১০ টাকা।
বিজিবি জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত মাদক ও অন্যান্য আলামতসহ তাকে পঞ্চগড় সদর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) আরও জানায়, বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার রোধে নিয়মিত অভিযান এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ পণ্য ও মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাহিনীটি।

Advertisement
Advertisement

Popular Post

সৈয়দপুরে বাসের ধাক্কায় সার ব্যবসায়ী নিহত

পঞ্চগড় সীমান্তে ৫৬ বিজিবির অভিযানে ইয়াবা ও অন্যান্য আলামতসহ যুবক আটক

Update Time : ১২:১৩:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬