রংপুর ০৬:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
নীলফামারী সদরের প্রতিটি ইউনিয়নে অবৈধ বালু উত্তোলন প্রতিরোধ কমিটি জলঢাকায় আওয়ামীলীগ কর্মীর মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন  সৈয়দপুর পৌরসভার ৯২ কোটি ৭৬ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারে নীলফামারীতে আইনশৃঙ্খলা বিষয়ক সভা ডোমারে ইয়াবাসহ যুবক আটক, মোটরসাইকেল জব্দ ২১ বছর পর আবারও একসঙ্গে স্কুলজীবনের বন্ধুরা নীলফামারীতে ৬ নভেম্বর এসএসসি ২০০৫ ব্যাচের মিলনমেলা নাশকতার মামলায় সৈয়দপুর সেচ্ছাসেবকলীগ নেতা বাদল গ্রেফতার জলঢাকায় ৬ বছরের শিশুর মৃত্যু নিয়ে ধোঁয়াশা, থানায় দুই পরিবারের পাল্টাপাল্টি অভিযোগ নীলফামারীতে দক্ষতা উন্নয়ন ও নিরাপদ অভিবাসন বিষয়ক সেমিনার জলঢাকায় এডহক কমিটির সভাপতি মামুনকে সংবর্ধনা দিলেন স্কুল কর্তৃপক্ষ

নীলফামারীতে হাইড্রোলিক হর্নবিরোধী অভিযানে ৫ হাজার ৭০০ টাকা জরিমানা, ৭টি হর্ন ধ্বংস

নীলফামারী সদর উপজেলার বাইপাস মোড় এলাকায় নিষিদ্ধ ঘোষিত হাইড্রোলিক হর্ন ব্যবহারকারী যানবাহনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়।
Advertisement
Advertisement
বুধবার (২১ মে ২০২৬) পরিচালিত এ অভিযানে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ অনুযায়ী ৪টি যানবাহনের বিরুদ্ধে মোট ৫ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে জব্দ করা হয় ৭টি নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন, যা তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নীলফামারী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানজীর ইসলাম। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ-আল-মামুন।
অভিযান চলাকালে বিভিন্ন যানবাহনের চালকদের নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। পাশাপাশি শব্দদূষণ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ এবং যানবাহনে সচেতনতামূলক স্টিকার লাগানো হয়।
পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয় জানিয়েছে, জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় শব্দদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে।

Advertisement

নীলফামারী সদরের প্রতিটি ইউনিয়নে অবৈধ বালু উত্তোলন প্রতিরোধ কমিটি

নীলফামারীতে হাইড্রোলিক হর্নবিরোধী অভিযানে ৫ হাজার ৭০০ টাকা জরিমানা, ৭টি হর্ন ধ্বংস

Update Time : ০৬:৫১:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬