
জয়নাল আবেদীন হিরো,স্টাফ রিপোর্টার
খেলার শুরু থেকেই উভয় দল আক্রমণাত্মক ও দর্শনীয় ফুটবল উপহার দেয়। তবে মাঠের খেলায় আধিপত্য বিস্তার করে সাংবাদিক একাদশ। ধারাবাহিক আক্রমণে একের পর এক
আক্রমণ করে তারা।
উপজেলা প্রশাসনের কর্মকর্তা,কর্মচারী,
সাংবাদিক, ক্রীড়া সংগঠক এবং বিপুলসংখ্যক দর্শক উপস্থিত থেকে প্রীতি ম্যাচ উপভোগ করেন।
খেলায় উপজেলা প্রশাসনের একাদশে কর্মকর্তা কর্মচারীরা অংশ নেন। অন্যদিকে সাংবাদিক একাদশে সৈয়দপুরের বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত জ্যেষ্ঠ ও তরুন সাংবাদিকরা অংশ নেন।
আয়োজক স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটি পৃষ্ঠপোষক সাংবাদিক জসিম উদ্দিন জানান, সাংবাদিকদের সাথে উপজেলা প্রশাসনের পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য, পেশাগত সহযোগিতা এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় করার লক্ষ্যেই এ প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। আলোচনা সভা শেষে
বিজয়ী ও রানাসআপ দলকে ট্রফি তুলেন দেন
প্রধান অতিথি নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম ও বিশেষ অতিথি উপজেলা নির্বাহী অফিসার ফারাহ ফাতেহা তাকমিলা। এছাড়াও শুভেচ্ছা বক্তব্য দেন,হাজারীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান চৌধুরী,সিনিয়র সাংবাদিক সাকির হোসেন বাদল,সাংবাদিক ও বিএনপি নেতা শওকত হায়াত শাহ। ধারাভাষ্য ও পরিচালনায় ছিলেন আমিরুল বাপ্পী এখন টিভি
আয়োজকরা জানান,ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখবেন বলে মতামত ব্যক্ত করেন।
জয়নাল আবেদীন হিরো, স্টাফ রির্পোটার 









