রংপুর ০৫:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
নীলফামারী সদরের প্রতিটি ইউনিয়নে অবৈধ বালু উত্তোলন প্রতিরোধ কমিটি জলঢাকায় আওয়ামীলীগ কর্মীর মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন  সৈয়দপুর পৌরসভার ৯২ কোটি ৭৬ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারে নীলফামারীতে আইনশৃঙ্খলা বিষয়ক সভা ডোমারে ইয়াবাসহ যুবক আটক, মোটরসাইকেল জব্দ ২১ বছর পর আবারও একসঙ্গে স্কুলজীবনের বন্ধুরা নীলফামারীতে ৬ নভেম্বর এসএসসি ২০০৫ ব্যাচের মিলনমেলা নাশকতার মামলায় সৈয়দপুর সেচ্ছাসেবকলীগ নেতা বাদল গ্রেফতার জলঢাকায় ৬ বছরের শিশুর মৃত্যু নিয়ে ধোঁয়াশা, থানায় দুই পরিবারের পাল্টাপাল্টি অভিযোগ নীলফামারীতে দক্ষতা উন্নয়ন ও নিরাপদ অভিবাসন বিষয়ক সেমিনার জলঢাকায় এডহক কমিটির সভাপতি মামুনকে সংবর্ধনা দিলেন স্কুল কর্তৃপক্ষ

সৈয়দপুরে উপজেলা প্রশাসনের ক্রীড়া সামগ্রী বিতরণ

জয়নাল আবেদীন হিরো,স্টাফ রিপোর্টারঃ

Advertisement
Advertisement

তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও আগ্রহী করে তুলতে সৈয়দপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় নিয়ামতপুর সরকারপাড়ার ‘নবদিগন্ত সংঘ ক্লাব’-এর তরুণ ও খুদে খেলোয়াড়দের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (৩০ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাহ ফাতিহা তাকমিলা এবং উপজেলা প্রকৌশলী এম. এম. আলী রেজা রাজু ক্লাবের খেলোয়াড়দের হাতে নিজ হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেন।

এসময় তারা বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি একটি সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও মাদকমুক্ত সমাজ গঠনের অন্যতম কার্যকর উপায়। তাই লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলার চর্চা অব্যাহত রাখতে হবে।

ইউএনও ফারাহ ফাতেহা তাকমিলা খুদে খেলোয়াড়দের উদ্দেশ্যে বলেন, নিয়মিত খেলাধুলা শরীর ও মনকে সুস্থ রাখে এবং পড়াশোনায় মনোযোগ বাড়াতে সহায়তা করে। পাশাপাশি খেলাধুলার মাধ্যমে শৃঙ্খলাবোধ, দলগত কাজের মানসিকতা ও নেতৃত্বের গুণাবলি বিকশিত হয়, যা একজন আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

উপজেলা প্রশাসনের পক্ষে জানানো হয়, স্থানীয় বিভিন্ন ক্রীড়া সংগঠন ও ক্লাবের আবেদনের ভিত্তিতে পর্যায়ক্রমে ক্রীড়া সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে, যাতে তরুণদের মধ্যে খেলাধুলার পরিবেশ আরও বিস্তৃত হয়। এছাড়া শহরের বিভিন্ন প্রাথামিক বিদ্যালয়েও পর্যায়ক্রমে ক্রীড়া সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।

বিতরণকালে ক্লাবের সাধারণ সম্পাদক সোহেল সরকারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Advertisement

নীলফামারী সদরের প্রতিটি ইউনিয়নে অবৈধ বালু উত্তোলন প্রতিরোধ কমিটি

সৈয়দপুরে উপজেলা প্রশাসনের ক্রীড়া সামগ্রী বিতরণ

Update Time : ০৮:০২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬