রংপুর ০৫:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
নীলফামারী সদরের প্রতিটি ইউনিয়নে অবৈধ বালু উত্তোলন প্রতিরোধ কমিটি জলঢাকায় আওয়ামীলীগ কর্মীর মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন  সৈয়দপুর পৌরসভার ৯২ কোটি ৭৬ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারে নীলফামারীতে আইনশৃঙ্খলা বিষয়ক সভা ডোমারে ইয়াবাসহ যুবক আটক, মোটরসাইকেল জব্দ ২১ বছর পর আবারও একসঙ্গে স্কুলজীবনের বন্ধুরা নীলফামারীতে ৬ নভেম্বর এসএসসি ২০০৫ ব্যাচের মিলনমেলা নাশকতার মামলায় সৈয়দপুর সেচ্ছাসেবকলীগ নেতা বাদল গ্রেফতার জলঢাকায় ৬ বছরের শিশুর মৃত্যু নিয়ে ধোঁয়াশা, থানায় দুই পরিবারের পাল্টাপাল্টি অভিযোগ নীলফামারীতে দক্ষতা উন্নয়ন ও নিরাপদ অভিবাসন বিষয়ক সেমিনার জলঢাকায় এডহক কমিটির সভাপতি মামুনকে সংবর্ধনা দিলেন স্কুল কর্তৃপক্ষ

জলঢাকায় সাংবাদিক ঐক্য পরিষদের কমিটি গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মনিরুজ্জামান মিলন পাটোয়ারী, স্টাফ রিপোর্টার

Advertisement
Advertisement

নীলফামারী জলঢাকায় সাংবাদিকদের সমন্বয়ে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম গঠনের লক্ষ্যে জলঢাকা সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ এপ্রিল ২০২৬) বিকাল ৩টায় আলহাজ্ব মোবারক হোসেন অনির্বাণ বিদ্যাতীর্থ উচ্চ বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জলঢাকা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সংগ্রাম জেলা প্রতিনিধি আলহাজ্ব কামারুজ্জামান। সঞ্চালনায় ছিলেন জলঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক মানবকণ্ঠ উপজেলা প্রতিনিধি আসাদুজ্জামান সুমন। শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন, আল একরাম বাবু এবং গীতা পাঠ করেন রিপোর্টার্স ইউনিটির সদস্য রনজিৎ কুমার রায়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীলফামারী-৩ (জলঢাকা) আসনের মাননীয় সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলঢাকা উপজেলা নির্বাহী অফিসার জাহিদ ইমরুল মোজাক্কিন, জলঢাকা থানার অফিসার ইনচার্জ নাজমুল আলম, এস আই হাসান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফাহমিদ ফয়সাল (কমেট) চৌধুরী, জলঢাকা সরকারি ডিগ্রি বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিমুর রহমান সেলিম, জলঢাকা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও এস এ টিভির জেলা প্রতিনিধি মাহাবুবার রহমান মনি, সাংবাদিক সংস্থার সভাপতি রবিউল ইসলাম রাজ, সেক্রেটারি রিয়াদ ইসলাম, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক হারুন-আর রশিদ, বাংলাদেশ প্রেসক্লাব জলঢাকা সভাপতি গোলাম রব্বানী ডলার, সাধারণ সম্পাদক সুজন ইসলাম, সিনিয়র সাংবাদিক শফিকুল ইসলাম শফি, মাহামুদুল হাসান, তুহিন ইসলাম নয়ন, মোনাব্বেরুল হক মোনা, আদুরী আক্তারসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা বক্তব্য রাখেন। অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে আলহাজ্ব কামারুজ্জামান বলেন, সাংবাদিকদের ঐক্যবদ্ধ করতে এই গঠন তদন্তমূলক কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার জাহিদ ইমরুল মোজাক্কিন বলেন, সাংবাদিকদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে এবং কেউ যেন ব্যক্তিস্বার্থে এই প্ল্যাটফর্ম ব্যবহার না করে সেদিকে সতর্ক থাকতে হবে। কোনো সাংবাদিক অন্যায় ভাবে হয়রানির শিকার হলে প্রশাসন তাৎক্ষণিক ব্যবস্থা নেবে বলেও তিনি আশ্বাস দেন। পাশাপাশি চারটি সংগঠন একসাথে হয়ে এই উদ্যোগ গ্রহণ করায় তিনি সংশ্লিষ্টদের সাধুবাদ জানান। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফি বলেন, সাংবাদিকরা সমাজের আয়না ও আইকন। তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি জলঢাকায় সাম্প্রতিক মোটরসাইকেল চুরির ঘটনায় প্রশাসন ও সাংবাদিকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান। সভা শেষে জলঢাকা সাংবাদিক ঐক্য পরিষদের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে আহ্বায়ক করা হয় আলহাজ্ব কামারুজ্জামানকে। যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন রাশেদুজ্জামান সুমন, গোলাম রব্বানী ডলার, রবিউল ইসলাম রাজ ও মাহাদী হাসান মানিক। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহাবুবার রহমান মনি এবং যুগ্ম সদস্য সচিব করা হয়েছে আবুল কালাম আজাদ সুমনকে।
এ সময় নবগঠিত আহ্বায়ক কমিটির পক্ষ থেকে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়, যা অনুষ্ঠানে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি করে। উল্লেখ্য, এই মতবিনিময় সভার মাধ্যমে জলঢাকায় সাংবাদিকদের মধ্যে ঐক্য ও পেশাগত মানোন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

Advertisement
Advertisement

নীলফামারী সদরের প্রতিটি ইউনিয়নে অবৈধ বালু উত্তোলন প্রতিরোধ কমিটি

জলঢাকায় সাংবাদিক ঐক্য পরিষদের কমিটি গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Update Time : ০২:২৩:০৪ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬