রংপুর ০৩:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
সৈয়দপুরে দুর্ধর্ষ চুরি, তালা ভেঙ্গে স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন লুট নীলফামারীতে শুরু হলো প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ নীলফামারীতে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী বেইমান–সুবিধাবাদীদের ‘আগাছা’ পরিষ্কারের ডাক, নীলফামারী বিএনপিতে শুদ্ধির বার্তা তুহিনের নীলফামারীতে আইনশৃঙ্খলা কমিটির সভা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা জলঢাকায় দলিল লেখক সমিতির সভাপতির বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ, পরে মিমাংসার দাবি ১শত ৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত চিলাহাটি দৃষ্টিনন্দন স্টেশন এখন অবহেলিত কলেজে ভর্তির সুযোগ না পেয়ে সৈয়দপুর বিজ্ঞান কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ ডোমারে কুখ্যাত মাদক সম্রাজ্ঞী রুপা গ্রেফতার দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ উপলক্ষে ডোমারে পরিচ্ছন্নতা অভিযান এর শুভ উদ্বোধন

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে নীলফামারীতে জামায়াতের গণসমাবেশ ও বিক্ষোভ মিছিল

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে নীলফামারীতে গণসমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলা শাখা।
শনিবার (১ আগস্ট) বিকেলে শহরের ডিসি মোড়ে জেলা জামায়াতের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজার ট্রাফিক মোড়ে গিয়ে শেষ হয়।
জেলা জামায়াতের আমীর ও নীলফামারী-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তারের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতীফ, নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য ও নীলফামারী পৌরসভার মেয়র প্রার্থী মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মন্টু, জলঢাকা উপজেলা জামায়াতের আমীর মোখলেছুর রহমান এবং জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি প্রভাষক মনিরুজ্জামান জুয়েলসহ অন্যান্য নেতারা।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার বলেন, “যতক্ষণ পর্যন্ত গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই সনদের সংস্কার না হবে, ততক্ষণ পর্যন্ত জনগণকে আন্দোলন-সংগ্রাম থেকে বিরত রাখা যাবে না।”
তিনি আরও বলেন, “বর্তমান সরকার এমন কিছু কর্মকাণ্ড শুরু করেছে, যা নতুন করে ফ্যাসিবাদের জন্ম দিচ্ছে। বাংলাদেশের জনগণ প্রয়োজনে আবারও রক্ত দিতে প্রস্তুত এবং নতুন এই ফ্যাসিবাদ থেকে দেশকে মুক্ত করতে প্রস্তুত রয়েছে।”
সরকারের সমালোচনা করে তিনি বলেন, “বিরোধী দলের নির্বাচিত সংসদ সদস্যদের উপেক্ষা করে রাষ্ট্র পরিচালনা বা উন্নয়নের চিন্তা করলে তা জনগণ মেনে নেবে না। নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমেই দেশের উন্নয়ন কার্যক্রম পরিচালিত হতে হবে।”
সমাবেশে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন, গণরায়ের প্রতি সম্মান এবং রাষ্ট্র সংস্কারের বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য দেন। সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।

Popular Post

সৈয়দপুরে দুর্ধর্ষ চুরি, তালা ভেঙ্গে স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন লুট

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে নীলফামারীতে জামায়াতের গণসমাবেশ ও বিক্ষোভ মিছিল

Update Time : ০৮:০২:১৫ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬