রংপুর ০৭:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
খাদ্য ও জ্বালানি নিরাপত্তায় অ্যাগ্রিভোল্টাইকসের ওপর সেমিনার সৈয়দপুরে রেজোয়ানের কান্নাভেজা চোখে স্বস্তির হাসি ফুটালেন ইউএনও নীলফামারীর মালিক ও শ্রমিক ইউনিয়নের বৈষম্য নিরসনে সংবাদ সম্মেলন  নীলফামারীতে সাইবার সেলের তৎপরতায় উদ্ধার ৩০ হারানো মোবাইল জলঢাকায় দিনদুপুরে বাসাবাড়িতে চুরি, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট জলঢাকায় অবৈধ মজুতের ৪৬৪ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা সৈয়দপুরে পার্কে অসামাজিক কার্যক্রম বন্ধের দাবি জেলা প্রশাসকের কাছে এলাকাবাসীর লিখিত আবেদন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে এ্যাবের শ্রদ্ধা নীলফামারীতে প্রকৌশলীদের আলোচনা সভা ‘দেশের উন্নয়নে প্রকৌশলীদের আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে’ নীলফামারীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

সৈয়দপুরে রেজোয়ানের কান্নাভেজা চোখে স্বস্তির হাসি ফুটালেন ইউএনও

জয়নাল আবেদীন হিরো,স্টাফ রিপোর্টারঃ
সৈয়দপুর সেনানিবাস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন এলাকা থেকে ভ্যান ছিনতাই হওয়া সেই অবুঝ বালক রেজোয়ান ফিরে পেল তার আয়ের উৎস। একই সাথে তার পরিবারের পাশে দাঁড়িয়েছে সৈয়দপুর উপজেলা প্রশাসন ও একটি স্বেচ্ছাসেবী সংস্থা।

বুধবার দুপুরে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাহ ফাতেহা তাকমিলার আন্তরিক প্রচেষ্টায় এবং ‘ইটস হিউম্যানিটি ফাউন্ডেশন’-এর সহযোগিতায় রেজোয়ানের পরিবারের হাতে একটি নতুন ভ্যান গাড়ি তুলে দেওয়া হয়। ভ্যান গাড়ির পাশাপাশি পরিবারটিকে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় সাংসারিক খাদ্যসামগ্রী প্রদান করা হয়। এছাড়া অসহায় বালক রেজোয়ানের পড়াশোনার সমস্ত দায়িত্বও গ্রহণ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

উল্লেখ্য, কয়েকদিন আগে সৈয়দপুর ক্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজ সংলগ্ন এমপি চেকপোস্টের কাছ থেকে রেজোয়ানের উপার্জনের একমাত্র অবলম্বন ভ্যান গাড়িটি রেজোয়ানকে পান আনতে পাঠিয়ে ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা। গাড়িটি হারিয়ে রেজোয়ানের কান্নার একটি হৃদয়বিদারক দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা সবার নজর কাড়ে এবং সর্বস্তরের মানুষকে মর্মাহত করে। খবরটি জানতে পেরে তাৎক্ষণিকভাবে এগিয়ে আসেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাহ ফাতেহা তাকমিলা। মানবিক এই উদ্যোগের বিষয়ে তিনি বলেন,ছেলেটির কান্না আমাদের সবাইকে নাড়া দিয়েছিল। অসহায় একটি পরিবারের আয়ের একমাত্র উৎসটি এভাবে হারিয়ে যাওয়ায় তারা চরম সংকটে পড়েছিল। আমরা চেষ্টা করেছি দ্রুততম সময়ে তাদের পাশে দাঁড়াতে। নতুন ভ্যানটির মাধ্যমে পরিবারটি আবার স্বাবলম্বী হতে পারবে এবং রেজোয়ান নির্বিঘ্নে তার পড়াশোনা চালিয়ে যেতে পারবে।

Popular Post

খাদ্য ও জ্বালানি নিরাপত্তায় অ্যাগ্রিভোল্টাইকসের ওপর সেমিনার

সৈয়দপুরে রেজোয়ানের কান্নাভেজা চোখে স্বস্তির হাসি ফুটালেন ইউএনও

Update Time : ০৬:৩৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬