রংপুর ১২:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
নীলফামারীতে আইনশৃঙ্খলা কমিটির সভা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা জলঢাকায় দলিল লেখক সমিতির সভাপতির বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ, পরে মিমাংসার দাবি ১শত ৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত চিলাহাটি দৃষ্টিনন্দন স্টেশন এখন অবহেলিত কলেজে ভর্তির সুযোগ না পেয়ে সৈয়দপুর বিজ্ঞান কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ ডোমারে কুখ্যাত মাদক সম্রাজ্ঞী রুপা গ্রেফতার দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ উপলক্ষে ডোমারে পরিচ্ছন্নতা অভিযান এর শুভ উদ্বোধন নীলফামারীতে ১৯ ইয়াবাসহ যুবক আটক নীলফামারীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান সম্পাদকীয় – মাদকের ভয়াল থাবায় ধ্বংসের পথে তরুণ প্রজন্ম নীলফামারীতে গুণী ব্যক্তি ও সাংস্কৃতিক সংগঠনকে সম্মাননা

জলঢাকায় দলিল লেখক সমিতির সভাপতির বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ, পরে মিমাংসার দাবি

  • আবেদ আলী
  • Update Time : ০৯:২৮:০৫ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৬ Time View

আবেদ আলী : নীলফামারীর জলঢাকা সাব-রেজিস্ট্রি অফিসে বিভিন্ন অজুহাতে দলিল লেখকদের কাছ থেকে চাঁদা দাবির অভিযোগ উঠেছে দলিল লেখক সমিতির সভাপতি সাইদুর রহমান (আলম)-এর বিরুদ্ধে। এ ঘটনায় জেলা প্রশাসক, জেলা রেজিস্ট্রার, স্থানীয় সংসদ সদস্য ও জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন মো. মোখলেছার রহমান নামে এক দলিল লেখক।

​লিখিত অভিযোগে মোখলেছার রহমান উল্লেখ করেন, দলিল লেখক সমিতির সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকেই সাইদুর রহমান (আলম) ক্ষমতার অপব্যবহার করে প্রতি দলিলে চাঁদা দাবি করে আসছেন। গত ৬ সেপ্টেম্বর সাব-রেজিস্ট্রারের এজলাসে দলিল সই করার মুহূর্তে তার কাছে প্রতি দলিলে ২০০ টাকা চাঁদা দাবি করা হয়। এর প্রতিবাদ করলে তাকে অশালীন ভাষায় গালমন্দ এবং শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের হুমকি দেওয়া হয়। এছাড়াও এর আগে গত জানুয়ারি মাসেও তার কাছে দলিলপ্রতি ২ হাজার টাকা চাঁদা দাবি করা হয়েছিল এবং তা দিতে অস্বীকৃতি জানালে চরমভাবে অপমান করা হয় বলে তিনি অভিযোগে দাবি করেন।

​এদিকে, অভিযোগের বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে মুঠোফোনে কথা বলার সময় সভাপতি আলম উল্টো অভিযোগকারীকে ‘মেরে লাশ বানিয়ে দেওয়ার’ হুমকি দেন বলে জানা গেছে। এমন পরিস্থিতিতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান ভুক্তভোগী দলিল লেখক।

​তবে অভিযোগের বিষয়ে শনিবার দুপুরে সভাপতি সাইদুর রহমান (আলম) সংবাদকর্মীদের জানান, সমিতির সবার উপস্থিতিতে বসে তাদের ভেতরের ভুল বোঝাবুঝি ও মনোমালিন্য ইতোমধ্যেই মীমাংসা হয়ে গেছে।

Popular Post

নীলফামারীতে আইনশৃঙ্খলা কমিটির সভা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা

জলঢাকায় দলিল লেখক সমিতির সভাপতির বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ, পরে মিমাংসার দাবি

Update Time : ০৯:২৮:০৫ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬