রংপুর ১১:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
সৈয়দপুরে দুর্ধর্ষ চুরি, তালা ভেঙ্গে স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন লুট নীলফামারীতে শুরু হলো প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ নীলফামারীতে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী বেইমান–সুবিধাবাদীদের ‘আগাছা’ পরিষ্কারের ডাক, নীলফামারী বিএনপিতে শুদ্ধির বার্তা তুহিনের নীলফামারীতে আইনশৃঙ্খলা কমিটির সভা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা জলঢাকায় দলিল লেখক সমিতির সভাপতির বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ, পরে মিমাংসার দাবি ১শত ৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত চিলাহাটি দৃষ্টিনন্দন স্টেশন এখন অবহেলিত কলেজে ভর্তির সুযোগ না পেয়ে সৈয়দপুর বিজ্ঞান কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ ডোমারে কুখ্যাত মাদক সম্রাজ্ঞী রুপা গ্রেফতার দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ উপলক্ষে ডোমারে পরিচ্ছন্নতা অভিযান এর শুভ উদ্বোধন

সৈয়দপুরে দুর্ধর্ষ চুরি, তালা ভেঙ্গে স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন লুট

জয়নাল আবেদীন হিরো,স্টাফ রিপোর্টারঃ
নীলফামারী তথা রংপুর বিভাগের সর্ববৃহৎ বাণিজ্য কেন্দ্র  সৈয়দপুর প্লাজা সুপার মার্কেটে সকালে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮ টার দিকে প্লাজার নিচতলার দুটি প্রতিষ্ঠানের তালা ভেঙ্গে স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন নগদ টাকাসহ মূল্যবান মালামাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান দুটি হলো বিদ্যুৎ জুয়েলার্স ও আহাদ টেলিকমের ইনফিনিক্স মোবাইল শোরুম। ব্যবসায়ীদের অভিযোগ, দুর্বৃত্তরা তালা ভেঙ্গে দোকানের ভেতরে প্রবেশ করে। পরে বিদ্যুৎ জুয়েলার্স থেকে স্বর্ণালঙ্কার এবং আহাদ টেলিকমের ইনফিনিক্স শোরুম থেকে শতাধিক দামি স্মার্টফোনসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়।

সকালে দোকান খুলতে এসে বিষয়টি জানতে পারেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। খবর ছড়িয়ে পড়লে প্লাজার ব্যবসায়ী ও আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ দেখা দেয়।

এদিকে, গুরুত্বপূর্ণ একটি বাণিজ্যিক এলাকায় এমন দুঃসাহসিক চুরির ঘটনায় শহরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলেছেন ব্যবসায়ীরা। তারা দ্রুত সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্ত, চুরি হওয়া মালামাল উদ্ধার এবং দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান।

ঘটনার খবর পেয়ে সৈয়দপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চুরির ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা চলছে। চুরি হওয়া মালামালের প্রকৃত পরিমাণ ও আর্থিক ক্ষয়ক্ষতির হিসাব সংশ্লিষ্ট ব্যবসায়ীরা পরবর্তীতে জানাবেন বলে জানা গেছে।

Popular Post

Update Time : ১১:২৮:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬