• বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন |
  • English Version
Headline :
আদিতমারীতে তুচ্ছ ঘটনার জেরে তরুনকে হত্যার অভিযোগ জেন্ডার সমতা অর্জন ও বৈষম্য নিরসনে জলঢাকায় নাগরিক প্ল্যাটফর্মের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত জলঢাকায় উপজেলা বাল্যবিবাহ নিরোধ কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত জলঢাকায় ‘গ্রিন ও ক্লিন বাংলাদেশ’ বিনির্মাণে পরিচ্ছন্নতা অভিযান আগুনে পুড়ে নিঃস্ব পরিবারের পাশে বিএনপি, খাদ্য সহায়তা প্রদান বাংলাদেশে ভূয়া খবর মোকাবিলায় নীতি, প্রযুক্তি ও জবাবদিহিতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত নীলফামারীতে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‍্যালি কাউনিয়ায় র‍্যাবের অভিযানে ১০০ বোতল এসকাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রংপুর বিভাগে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নীলফামারীর মোহাম্মদ নায়িরুজ্জামান সৈয়দপুরে শতাধিক লোকজন নিয়ে বিএনপিতে যোগ দিলেন বিপু তালুকদার

ডোমারের চিলাহাটি সীমান্ত এলাকা দিয়ে ভারতে প্রবেশের চেষ্টাকালে তিন শিশু আটক

মোসাদ্দেকুর রহমান সাজু,স্টাফ রিপোর্টার, ডোমার নীলফামারী / ৩৩১ Time View
Update : বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন

মোসাদ্দেকুর রহমান সাজু, স্টাফ রিপোর্টার,ডোমার নীলফামারীঃ নীলফামারীর ডোমার উপজেলার ১নং ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটি ডাঙ্গাপাড়া সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টাকালে তিন শিশুকে আটক করেছে ৫৬ বিজিবি ব্যাটালিয়ন।

আটককৃত তিন শিশুকে সোমবার ২মার্চ রাত ১১টার দিকে ডোমার থানা পুলিশের কাছে হস্তান্তর করেন চিলাহাটি ডাঙ্গাপাড়া বিওপি ক্যাম্পের সদস্যরা।

আটককৃত তিন শিশুর জবানবন্দী অনুযায়ী প্রাথমিক ভাবে যানাযায়, নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ আদমজী ইপিজেড এলাকার ইসরাফিলের পুত্র ইরফান (১২), ঢাকা কোনাবাড়ি এলাকার আক্তার এর পুত্র সাজ্জাদ (১৩) এবং সুনামগঞ্জ জেলার ছাতক থানার আবুল কালামের পুত্র সাব্বির (১০)।

প্রশাসন সুত্রে যানাযায়, ডোমার থানাধীন ১নং ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটি ডাঙ্গাপাড়া বিওপির সীমান্ত ৭৮২/৪-এস এবং শূন্য লাইন থেকে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রাত সাড়ে ৯টার দিকে সন্দেহজনকভাবে তিন শিশুকে ঘোরাঘুরি করতে দেখা দিলে সেখানকার কর্তব্যরত বিজিবি টহল দল শিশুদেরকে আটক করে নিজ হেফাজতে নিয়ে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করে। এসময় ওই তিন শিশু জানায় তারা তিন বন্ধু মিলে ভারত অভিমুখে ঘুরতে যাওয়ার চেষ্টা করে।

তারা আরও জানায় যে, তারা বাড়ি থেকে বের হয়ে ভারতে কাজ করার উদ্দেশ্যে রওনা হয়েছিল।

এবিষয়ে ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাবিবুল্লাহ জানান, আটককৃত ৩ জনই পৃথক তিন জেলার বাসিন্দা এবং তারা নিজেদের বন্ধু বলে পরিচয় দিয়েছে। বর্তমানে তারা ডোমার থানা পুলিশ হেফাজতে রয়েছে। পরিবারের সঙ্গে যোগাযোগ করে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে তাদের হস্তান্তর করা হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category