রংপুর ০১:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
ছাত্রদল নেতা দিপুর উন্নত চিকিৎসায় এগিয়ে এলেন প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন আলিয়া মাদ্রাসার মাঠ সংকোচনের প্রতিবাদ,কমিটি পুনর্গঠনের দাবি  রেড ক্রিসেন্টের উদ্যোগে ডোমারে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান মেধাবী শিক্ষার্থী রাকিবের মরদেহ মিললো নীলফামারীর ডিমলায় জলঢাকায় ৩৮ বছর শিক্ষকতার পর অবসর, রেজাউল করিমকে বিদায় সংবর্ধনা জলঢাকায় শিক্ষক রেজাউল করিম খাঁনের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নবাগত জেলা প্রশাসকের সঙ্গে নীলফামারীর সাংবাদিকদের মতবিনিময় ডোমারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক জলঢাকায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা জলঢাকায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

চিলাহাটীতে বীর মুক্তিযোদ্ধা মোতালেব হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

মোসাদ্দেকুর রহমান সাজু, স্টাফ রিপোর্টার, ডোমার নীলফামারীঃ নীলফামারীর ডোমার উপজেলার ১ নং ভোগডাবুড়ী ইউনিয়নের মহান মুক্তিযুদ্ধের সম্মুখসারির বীর মুক্তিযোদ্ধা মোতালেব হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার ২০ আগষ্ট বিকাল ৩ টায় তাকে গার্ড অব অর্নার প্রদান করা হয়।
গার্ড অব-অর্নার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তম্বী, চিলাহাটি তদন্ত কেন্দ্রের ইনচার্জ বাদশা আলমসহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধাগন।
পরিবার সূত্রে জানা যায়, গত ১৯ আগস্ট সকাল থেকে তিনি বুকে ব্যথা অনুভব করছিলেন। এরপর তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি রাত আনুমানিক ৯টার দিকে মৃত্যুবরণ করেন।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে উত্তরাঞ্চলের নিজ ভোগডাবুড়ি ও চিলাহাটি এলাকায় মুক্তিকামী যোদ্ধা হিসেবে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে রণক্ষেত্রে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধা মোতালেব হোসেন।
মৃত্যুকালে তিনি দ্বিতীয় স্ত্রী, চার কন্যা ও দুই পুত্র সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বীর মুক্তিযোদ্ধা মোতালেব হোসেনের মৃত্যুতে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

Popular Post

ছাত্রদল নেতা দিপুর উন্নত চিকিৎসায় এগিয়ে এলেন প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন

চিলাহাটীতে বীর মুক্তিযোদ্ধা মোতালেব হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

Update Time : ০৭:২০:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬