রংপুর ০২:৫৭ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
শারদীয় দুর্গাপূজায় শুভেচ্ছা জানিয়ে চেয়ারম্যান প্রার্থী জগদীশ চন্দ্রের সমর্থন কামনা ছাত্রদল নেতা দিপুর উন্নত চিকিৎসায় এগিয়ে এলেন প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন আলিয়া মাদ্রাসার মাঠ সংকোচনের প্রতিবাদ,কমিটি পুনর্গঠনের দাবি  রেড ক্রিসেন্টের উদ্যোগে ডোমারে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান মেধাবী শিক্ষার্থী রাকিবের মরদেহ মিললো নীলফামারীর ডিমলায় জলঢাকায় ৩৮ বছর শিক্ষকতার পর অবসর, রেজাউল করিমকে বিদায় সংবর্ধনা জলঢাকায় শিক্ষক রেজাউল করিম খাঁনের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নবাগত জেলা প্রশাসকের সঙ্গে নীলফামারীর সাংবাদিকদের মতবিনিময় ডোমারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক জলঢাকায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও কর্মভিত্তিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করবে জাসাস

  • আবেদ আলী
  • Update Time : ০৬:১০:২৭ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
  • ১২০ Time View

আবেদ আলীঃ বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস কেন্দ্রীয় কমিটির সভা গত ৩ আগস্ট, নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়স্থ জাসাস কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও জাসাস কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান এবং সঞ্চালনা করেন কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জাকির হোসেন রোকন।

​সভায় দেশের সাংস্কৃতিক অঙ্গনকে আরও গতিশীল ও সমৃদ্ধ করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ ও দূরদর্শী সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি সিদ্ধান্ত হলো। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ঘোষিত “নজরুল বর্ষ” উপলক্ষে জাসাস কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত নাটক “মধুমালা” ও “আলেয়া” মঞ্চায়ন এবং কবির জীবনীর ওপর একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করা হবে।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিভাবান শিল্পী অন্বেষণে কবি কাজী নজরুল ইসলামের রচনাবলী ও কর্মকাণ্ডের ওপর ভিত্তি করে ‘ট্যালেন্ট হান্ট’ প্রতিযোগিতার আয়োজন করা হবে। প্রতিযোগিতার বিষয়বস্তু হিসেবে থাকবে, কবির জীবনীর ওপর বক্তব্য, আবৃত্তি, গান, নাচ ও কোরিওগ্রাফি। দেশ-বিদেশের সকল নজরুল গবেষক, নজরুল সংগীত শিল্পী, ব্যান্ডশিল্পী ও আবৃত্তিকারদের নিয়ে কবির সকল কর্মকাণ্ডের ওপর শীতকালীন সময়ে দিনব্যাপী বিশাল আকারে বর্ণাঢ্য অনুষ্ঠান করা হবে।

প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশের সকল পর্যায়ের সাংস্কৃতিক ব্যক্তিবর্গকে নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রী ও উপদেষ্টাদের উপস্থিতিতে মতবিনিময় সভা এবং পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ ও মতবিনিময়ের পরিকল্পনা রয়েছে। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানে জাসাস নেতা শহীদ জসিম স্মরণে এবং জুলাইয়ে আহত যোদ্ধাদের নিয়ে একটি বিশেষ সভা অনুষ্ঠিত হবে। সংগঠনকে আরও শক্তিশালী করতে অ-অনুমোদিত মহানগর, জেলা ও বিশ্ববিদ্যালয় ইউনিটসমূহে শীঘ্রই নতুন কমিটি অনুমোদন করা হবে।

এছাড়া দায়িত্বশীল নেতাদের সমন্বয়ে বিভিন্ন উপ-কমিটি গঠন করে সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করার সিদ্ধান্ত নেওয়া হয়।

গত ২৭ জানুয়ারি, নয়াপল্টনস্থ জাসাস কার্যালয়ে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য ৮ জন যুগ্ম আহ্বায়ক ও ৪ জন জ্যেষ্ঠ সদস্যের সমন্বয়ে ১২ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উক্ত কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে কেন্দ্রীয় আহ্বায়ক ও সদস্য সচিবের নিকট প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সভায় জাসাসের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়কবৃন্দ, সদস্যবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থেকে গঠনমূলক আলোচনা ও মতামত প্রদান করেন। কেন্দ্রীয় কমিটির সদস্য মিজানুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।

Popular Post

শারদীয় দুর্গাপূজায় শুভেচ্ছা জানিয়ে চেয়ারম্যান প্রার্থী জগদীশ চন্দ্রের সমর্থন কামনা

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও কর্মভিত্তিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করবে জাসাস

Update Time : ০৬:১০:২৭ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬