রংপুর ০২:৫২ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
সংবাদ প্রকাশের পর প্রতিবন্ধী পরিবারের পাশে শায়লা সাঈদ তম্বী   নীলফামারী মেডিকেল কলেজে ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য আয়োজন জলঢাকায় একগণমাধ্যম কর্মীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের, সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে মিষ্টি সুরের গানের পাখি দোয়েল ও টুনটুনি সৈয়দপুরে মাদকসহ নারী ব্যবসায়ী আটক ব্যবসায়ীদের সঙ্গে তুহিনের মতবিনিময়, উঠে এলো উন্নয়ন ও সম্ভাবনার কথা নীলফামারীতে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তির চেক বিতরণ গোড়গ্রামে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা নীলফামারীতে ব্যবসায়ীদের ওপর আ.লীগ নেতার হামলার প্রতিবাদে মানববন্ধন নীলফামারীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হামলা ও মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযান, প্রায় সাড়ে ১৪ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

মোঃ রুহুল আমিন রাসেল, স্টাফ রির্পোটার :
লালমনিরহাট সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত পণ্যের আনুমানিক মূল্য প্রায় ১৪ লাখ ৫৬ হাজার টাকা।

বিজিবি সূত্র জানায়, সীমান্ত দিয়ে ভারতীয় পণ্য চোরাচালানের গোপন তথ্যের ভিত্তিতে ৬ মার্চ ২০২৬ তারিখে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর সদস্যরা পৃথক দুটি অভিযান পরিচালনা করেন। এ সময় শিংঝাড় ও রামখানা বিওপির বিশেষ টহলদল সীমান্তবর্তী এলাকায় অভিযান চালায়।

দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে শিংঝাড় বিওপির দায়িত্বপূর্ণ পশ্চিম শিংঝাড় এলাকায় এবং দুপুর ১২টা ৫০ মিনিটে রামখানা বিওপির দায়িত্বাধীন খড়েরমাঠ এলাকায় টহল দল অভিযান পরিচালনা করে।

টহল চলাকালে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে দেখতে পেয়ে বিজিবি সদস্যরা ধাওয়া দিলে তারা বহন করা মালামাল ফেলে দ্রুত সীমান্ত পেরিয়ে ভারতের দিকে পালিয়ে যায়।

পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ৮০ কেজি ভারতীয় জিরা, ৮০টি স্বর্ণকাতান শাড়ি এবং ৪৮টি প্যান্টের কাপড় জব্দ করা হয়।
বিজিবি জানায়, জব্দকৃত ৮০ কেজি ভারতীয় জিরার মূল্য প্রায় ৮০ হাজার টাকা, ৮০টি স্বর্ণকাতান শাড়ির মূল্য প্রায় ৮ লাখ টাকা এবং ৪৮টি প্যান্টের কাপড়ের মূল্য প্রায় ৫ লাখ ৭৬ হাজার টাকা।

সব মিলিয়ে জব্দকৃত পণ্যের মোট মূল্য দাঁড়িয়েছে প্রায় ১৪ লাখ ৫৬ হাজার টাকা।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান, সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান ও নজরদারি কার্যক্রম জোরদার করেছে। দেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

Popular Post

সংবাদ প্রকাশের পর প্রতিবন্ধী পরিবারের পাশে শায়লা সাঈদ তম্বী  

লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযান, প্রায় সাড়ে ১৪ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

Update Time : ১০:৫১:৫৬ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬