রংপুর ১০:২৪ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
জলঢাকায় একগণমাধ্যম কর্মীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের, সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে মিষ্টি সুরের গানের পাখি দোয়েল ও টুনটুনি সৈয়দপুরে মাদকসহ নারী ব্যবসায়ী আটক ব্যবসায়ীদের সঙ্গে তুহিনের মতবিনিময়, উঠে এলো উন্নয়ন ও সম্ভাবনার কথা নীলফামারীতে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তির চেক বিতরণ গোড়গ্রামে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা নীলফামারীতে ব্যবসায়ীদের ওপর আ.লীগ নেতার হামলার প্রতিবাদে মানববন্ধন নীলফামারীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হামলা ও মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন জলঢাকায় ড্রেজার মেশিনের পাইপ ভেঙ্গে দিলেন এসিল‍্যান্ড ড্রিমপ্লাসের এমডি তৌহিদ গ্রেফতার 

ব্যবসায়ীদের সঙ্গে তুহিনের মতবিনিময়, উঠে এলো উন্নয়ন ও সম্ভাবনার কথা

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; sv:16.2.10.0.W20; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 45;

নীলফামারীর ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)-এর আহ্বায়ক প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। জেলার ব্যবসা-বাণিজ্যের প্রসার, ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে এ মতবিনিময় সভায় আলোচনা হয়।
শনিবার (২৯ আগস্ট) বিকেলে নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নিজস্ব ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নবাগত সভাপতি মাহবুব উর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন এ্যাবের আহ্বায়ক প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। বিশেষ অতিথি ছিলেন নীলফামারী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী শামীম।
সভায় ব্যবসায়ী নেতৃবৃন্দ জেলার ব্যবসা-বাণিজ্যের বর্তমান পরিস্থিতি, বিভিন্ন প্রতিবন্ধকতা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। একই সঙ্গে ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি, নতুন বিনিয়োগের সুযোগ তৈরি এবং জেলার অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল করার বিষয়ে মতামত দেন তারা।
প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেন, নীলফামারীর অর্থনৈতিক উন্নয়নে ব্যবসায়ীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটাতে হলে ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে। জেলার সম্ভাবনাময় খাতগুলো চিহ্নিত করে বিনিয়োগের সুযোগ সৃষ্টি করা গেলে কর্মসংস্থান বাড়ার পাশাপাশি স্থানীয় অর্থনীতিও শক্তিশালী হবে।
তিনি ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা সমাধান ও তাদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
বিশেষ অতিথির বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী শামীম বলেন, ব্যবসায়ী সমাজ একটি জেলার অর্থনৈতিক চালিকাশক্তি। তাদের স্বার্থ রক্ষা ও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করা গেলে নীলফামারীর উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।
সভায় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি সোহেল পারভেজ,জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহুরুল আলম,জেলা বিএনপির যুগ্ন আহবায়ক রেয়াজুল ইসলাম কালুসহ চেম্বারের নেতৃবৃন্দ ও স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
Popular Post

জলঢাকায় একগণমাধ্যম কর্মীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের, সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি

ব্যবসায়ীদের সঙ্গে তুহিনের মতবিনিময়, উঠে এলো উন্নয়ন ও সম্ভাবনার কথা

Update Time : ০৬:২৩:০২ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬