রংপুর ০৬:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
উপজেলার ২নং কেতকীবাড়ী ইউনিয়নে ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল করছে শিক্ষার্থীসহ হাজারো মানুষ জলঢাকায় ফ‍্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারি ও সুপারভাইজার নিয়োগে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন নীলফামারী চেম্বারের নির্বাচনে মাহবুব রহমান সভাপতি নির্বাচিত চিলাহাটিতে ৪৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রেজাউল গ্রেফতার জলঢাকায় দাখিল পরীক্ষায় শতভাগ সাফল্য ও ষাণ্মাসিক ফলাফল উপলক্ষ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত জলঢাকায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মীরগঞ্জ ইউনিয়ন শ্রমিক দল আহ্বায়ক বহিষ্কৃত, কমিটি বিলুপ্ত মির্জা ফখরুল বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি, ইসির প্রজ্ঞাপন জারি চিলাহাটিতে এক প্রতিবন্ধী নারীকে সঙ্গবদ্ধ ভাবে ধর্ষণ চিলাহাটীতে বীর মুক্তিযোদ্ধা মোতালেব হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন শিক্ষার আলো জ্বালাতে অসচ্ছল শিক্ষার্থীকে জেলা প্রশাসকের সাইকেল প্রদান

জলঢাকায় দুইদিন ব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

জলঢাকা প্রতিনিধি :- নীলফামারী জলঢাকায় দুইদিন ব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা শিবিরের সমাপনী দিনে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজনৈতিক দলটির সক্রিয় সংগঠন ছাত্রশিবিরের নীতি নৈতিকতা ও আদর্শিক নিয়ে বিস্তর আলোকপাত করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ১৪-নীলফামারী-০৩ সংসদীয় আসন জলঢাকার মাননীয় সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ্ সালাফি এমপি।

বাংলাদেশ জামায়াতে ইসলামী জলঢাকা উপজেলা শাখার আয়োজনে গত ৮ ও ৯ই মার্চ রাজনৈতিক কার্যালয় আল ফালাহ’য় দুইদিন ব্যাপী এ শিক্ষা কর্মী শিবির প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

সমাপনী দিনে সোমবার এ উপলক্ষে আল ফালাহ্ সমজিদ প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামী জলঢাকা উপজেলা শাখার ভারপ্রাপ্ত আমীর আলহাজ্ব কামারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি মাওলানা ওবায়দুল্লাহ্ সালাফি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সুরা ও কর্মপরিষদ সদস্য প্রভাষক সাদের হোসেন, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আন্তাজুল ইসলাম, জলঢাকা উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা অপিয়ার রহমান, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোয়াম্মার আল হাসান, জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি প্রভাষক মনিরুজ্জামান জুয়েল ও জামায়াত নেতা উমর ফারুক প্রমুখ। দুইদিন ব্যাপী কর্মী শিক্ষা শিবির প্রশিক্ষণে উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভার বিপুল সংখ্যক ছাত্রশিবির কর্মীর শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

প্রধান অতিথি’র বক্তব্যে সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ্ সালাফি এমপি প্রশিক্ষণার্থীদের উদ্দ্যেশে বলেন, ছাত্রশিবির কর্মীদের আদর্শিক ও সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ শিক্ষা শিবিরে সংগঠনের নীতি, আদর্শ, দায়িত্ব ও সাংগঠনিক কার্যক্রম সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়। একটি আদর্শভিত্তিক সমাজ গঠনে সচেতন ও প্রশিক্ষিত কর্মীবাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংগঠনের আদর্শকে ধারণ করে মানুষের কল্যাণে কাজ করাই হলো বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুল লক্ষ ও উদ্দ্যেশ্য। সেই আদর্শে উজ্জীবিত হয়ে দেশ ও জাতীর কল্যানে তথা এই অবহেলিত জনগোষ্ঠীর জন্য কাজ করতে হবে।

আশা রাখি আপনারা দুইদিন ব্যাপী এ কর্মী শিক্ষা শিবিরের প্রশিক্ষণের মাধ্যমে ন্যায়ভিত্তিক ও ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা গঠনের নিমিত্তে সে শিক্ষা অর্জন করেছেন। অন্যদিকে শিক্ষা শিবিরের প্রশিক্ষণ সমাপনীর অনুষ্ঠানে বক্তারা কর্মীদের ইসলামী আদর্শে উদ্বুদ্ধ হয়ে সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার উপর গুরুত্বারোপ করেন। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নীলফামারী জেলা ও জলঢাকা উপজেলা ছাত্রশিবির সভাপতি তাজমুল হাসান সাগর।

Popular Post

উপজেলার ২নং কেতকীবাড়ী ইউনিয়নে ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল করছে শিক্ষার্থীসহ হাজারো মানুষ

জলঢাকায় দুইদিন ব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

Update Time : ০১:৩৯:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬