
নীলফামারী পৌরসভার সহযোগিতায় অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসক মো. হুমাযূন কবির।
অভিযানের অংশে নীলফামারী-সৈয়দপুর মহাসড়কের জোড়দরগাহ এলাকায় ময়লা আবর্জনা পরিষ্কার ও আগাছা কর্তন করা হয়। পরে সচেতনতা সৃষ্টিতে সেখানে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নীলফামারী পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাইদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুজহাত তাসনীম আওন, জেলা সমাজসেবা দপ্তরের উপ-পরিচালক মো. মাছুম আলী, নীলফামারী পৌরসভার কনজারভেন্সি পরিদর্শক মো. আব্বাস আলী প্রমুখ।
জেলা প্রশাসক মো. হুমায়ূন কবির জানান, ডেঙ্গু প্রতিরোধে আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত সারাদেশের ন্যায় নীলফামারীতে এ কর্মসূচি চলবে। এসময়ে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা হবে।
উপজেলা পর্যায়ে একই কার্যক্রম চলছে। জেলা প্রশাসন ছাড়াও স্কাউটস, বিএনসিসি, গার্লস গাইডস, রেড ক্রিসেন্টসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা এ কর্মসূচিতে অংশ নিচ্ছেন।
নাসির উদ্দিন শাহ মিলন: বার্তা সম্পাদক 

















