
নীলফামারীর জলঢাকা উপজেলার মীরগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি দেলোয়ার হোসেন দিপুর উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এ্যাবের আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।
দেলোয়ার হোসেন দিপুর অসুস্থতার খবর পেয়ে তাঁর উন্নত চিকিৎসার বিষয়ে এগিয়ে আসেন প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। তাঁর এ উদ্যোগে ছাত্রদল নেতা দিপুর চিকিৎসা নিয়ে আশার সঞ্চার হয়েছে।
স্থানীয় ছাত্রদল নেতাকর্মীরা জানান, অসুস্থ নেতার পাশে দাঁড়ানো এবং তাঁর চিকিৎসায় সহযোগিতা করা মানবিক দায়িত্বের অংশ। দিপুর দ্রুত সুস্থতা কামনা করে তাঁরা তাঁর উন্নত চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানান।
প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের এ উদ্যোগকে মানবিক সহযোগিতার দৃষ্টান্ত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তাঁরা আশা প্রকাশ করেন, প্রয়োজনীয় চিকিৎসা ও সবার সহযোগিতায় দেলোয়ার হোসেন দিপু দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসবেন।
নাসির উদ্দিন শাহ মিলন: বার্তা সম্পাদক 


















