রংপুর ১০:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
শারদীয় দুর্গাপূজায় শুভেচ্ছা জানিয়ে চেয়ারম্যান প্রার্থী জগদীশ চন্দ্রের সমর্থন কামনা ছাত্রদল নেতা দিপুর উন্নত চিকিৎসায় এগিয়ে এলেন প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন আলিয়া মাদ্রাসার মাঠ সংকোচনের প্রতিবাদ,কমিটি পুনর্গঠনের দাবি  রেড ক্রিসেন্টের উদ্যোগে ডোমারে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান মেধাবী শিক্ষার্থী রাকিবের মরদেহ মিললো নীলফামারীর ডিমলায় জলঢাকায় ৩৮ বছর শিক্ষকতার পর অবসর, রেজাউল করিমকে বিদায় সংবর্ধনা জলঢাকায় শিক্ষক রেজাউল করিম খাঁনের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নবাগত জেলা প্রশাসকের সঙ্গে নীলফামারীর সাংবাদিকদের মতবিনিময় ডোমারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক জলঢাকায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা

শারদীয় দুর্গাপূজায় শুভেচ্ছা জানিয়ে চেয়ারম্যান প্রার্থী জগদীশ চন্দ্রের সমর্থন কামনা

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নীলফামারী সদর উপজেলার ৪ নম্বর পলাশবাড়ী ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক জগদীশ চন্দ্র রায়। একই সঙ্গে তিনি ইউনিয়নবাসীর দোয়া, আশীর্বাদ ও সমর্থন কামনা করেছেন।
জগদীশ চন্দ্র রায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পলাশবাড়ী ইউনিয়ন শাখার সাবেক সভাপতি। এ ছাড়া তিনি নীলফামারী সদর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এবং জেলা বিএনপির সাবেক প্রশিক্ষণবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দেওয়া শুভেচ্ছা বার্তায় তিনি উৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে পড়ুক—এমন প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার প্রত্যাশা ব্যক্ত করে জগদীশ চন্দ্র রায় বলেন, পলাশবাড়ী ইউনিয়নকে উন্নত, আধুনিক ও জনকল্যাণমুখী হিসেবে গড়ে তোলাই তাঁর লক্ষ্য। এ জন্য তিনি ইউনিয়নের সব শ্রেণি-পেশার মানুষের পাশে থেকে কাজ করতে চান।
তিনি পলাশবাড়ী ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, আশীর্বাদ, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করেন।
‘উন্নত পলাশবাড়ী গড়ার প্রত্যয়ে—সবার পাশে, সব সময়’ স্লোগান সামনে রেখে জনসেবামূলক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রাখার প্রত্যয় ব্যক্ত করেন এই চেয়ারম্যান পদপ্রার্থী।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তিনি পলাশবাড়ী ইউনিয়নের সকল সনাতন ধর্মাবলম্বীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

Popular Post

Update Time : ১০:০৩:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬