রংপুর ০৭:০৭ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
নীলফামারীতে বিচারক শূন্য নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, দায়িত্ব পালনে অনীহা ভারপ্রাপ্ত বিচারকের জলঢাকায় ট্রাক-ভ্যান মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত অটো যত্রী হাসপাতালে ভর্তি ভোগডাবুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ জেলা পুলিশ নির্বাচিত নীলফামারী গোমনাতীর পরিত্যক্ত ফরেস্ট এখন বিনোদন কেন্দ্র, দর্শনার্থীদের উপচে পড়া ভীড় ডোমারে দুরারোগ্য রোগে আক্রান্ত স্বপন মিয়ার বাঁচার আকুতি, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা জলঢাকায় আন্তর্জাতিক ও জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জলঢাকায় গোপাল ঝাড় দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের নতুন সভাপতি এটিএম আউয়ালকে শিক্ষক-কর্মচারীদের বরণ ও সংবর্ধনা জলঢাকায় আন্তর্জাতিক ও জাতীয় কন্যা শিশু দিবস ২০২৬ উদযাপিত নীলফামারীতে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন, বাল্যবিবাহ প্রতিরোধে গুরুত্বারোপ

ভোগডাবুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন

মোসাদ্দেকুর রহমান সাজু,স্টাফ রিপোর্টার, ডোমার নীলফামারীঃ নীলফামারীর ডোমার উপজেলায় ১নং ভোগডাবুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

বুধবার (১৪ অক্টোবর) উপজেলার বৃহত্তম ইউনিয়ন ১নং ভোগডাবুড়ী ইউনিয়নের ১নং ওয়ার্ডের আদর্শ গ্রাম থেকে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শায়লা সাঈদ তন্বী এবং উপজেলা সমাজসেবা কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদ মাহমুদ।

Advertisement
Advertisement

এসময় অন্যান্নদের মাঝে উপস্থিত ছিলেন ১নং ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং  উপজেলা বিএনপির সাবেক সভাপতি রেয়াজুল ইসলাম কালু, ১নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল খালেক, ২নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর রউফ সহ তথ্য সংগ্রহ কার্যক্রমে নিয়োজিত ১৪ জন তথ্য সংগ্রহকারী, একজন সুপারভাইজার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী তার বক্তব্য বলেন, প্রথমেই মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান এ ধরনের ফ্যামিলি কার্ডের উদ্যোগ গ্রহণ করার জন্য। তিনি বলেন, ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম স্বচ্ছ, সুষ্ঠু ও নির্ভুলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। তথ্য সংগ্রহ কারীদের সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার পাশাপাশি সুপারভাইজারকে যথাযথভাবে তদারকি করতে হবে, যাতে কোনো ধরনের ত্রুটি না থাকে।

তিনি আরও বলেন, এ কার্যক্রম সফল করতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউপি সদস্যদের সার্বিক সহযোগিতা প্রয়োজন। আজকে ভোগডাবুড়ী ইউনিয়নের ১নং ওয়ার্ডের আদর্শগ্রাম থেকে কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে অন্য ওয়ার্ডগুলোতেও তথ্য সংগ্রহ করা হবে। সরকারের এ উদ্যোগ সুষ্ঠুভাবে বাস্তবায়নে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান।

এবিষয়ে ১নং ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু বলেন, নির্বাচনের আগে প্রধানমন্ত্রী গরিব ও অসহায় মানুষের সহায়তায় ফ্যামিলি কার্ড চালুর প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ নেওয়ায় তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। তিনি জানান, ফ্যামিলি কার্ডের মাধ্যমে পরিবার প্রধান প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে পাবেন।

তিনি আরও বলেন, ডোমার উপজেলায় প্রথম পর্যায়ে ভোগডাবুড়ী ইউনিয়নকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের জন্য নির্বাচন করায় উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়সহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য ইউনিয়নেও এ কার্যক্রম শুরু হবে বলে তিনি জানান।

আলোচনা সভা শেষে ভোগডাবুড়ী ইউনিয়নের ১নং ওয়ার্ডের রোমান আলীর স্ত্রী জয়নাব বানুর ফ্যামিলি কার্ড প্রত্যাশীর তথ্য এন্ট্রির মাধ্যমে কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করা হয়।

Advertisement
Popular Post

নীলফামারীতে বিচারক শূন্য নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, দায়িত্ব পালনে অনীহা ভারপ্রাপ্ত বিচারকের

ভোগডাবুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন

Update Time : ০৫:৪২:০৭ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬