রংপুর ০৭:২৯ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
ডোমারে দুরারোগ্য রোগে আক্রান্ত স্বপন মিয়ার বাঁচার আকুতি, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা জলঢাকায় আন্তর্জাতিক ও জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জলঢাকায় গোপাল ঝাড় দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের নতুন সভাপতি এটিএম আউয়ালকে শিক্ষক-কর্মচারীদের বরণ ও সংবর্ধনা জলঢাকায় আন্তর্জাতিক ও জাতীয় কন্যা শিশু দিবস ২০২৬ উদযাপিত নীলফামারীতে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন, বাল্যবিবাহ প্রতিরোধে গুরুত্বারোপ নীলফামারীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বস্ত্র খাতের বিদ্যমান সমস্যা সমাধানে আলোচনা সভা ও আইটিইটি কমিটির সংবর্ধনা শারদীয় দুর্গাপূজায় শুভেচ্ছা জানিয়ে চেয়ারম্যান প্রার্থী জগদীশ চন্দ্রের সমর্থন কামনা ছাত্রদল নেতা দিপুর উন্নত চিকিৎসায় এগিয়ে এলেন প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন আলিয়া মাদ্রাসার মাঠ সংকোচনের প্রতিবাদ,কমিটি পুনর্গঠনের দাবি 

জলঢাকায় আন্তর্জাতিক ও জাতীয় কন্যা শিশু দিবস ২০২৬ উদযাপিত

  • আবেদ আলী
  • Update Time : ০৭:০৬:৪৫ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • ৩৩ Time View

আবেদ আলী : নীলফামারীর জলঢাকায় নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক ও জাতীয় কন্যা শিশু দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার দুপুরে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহমান বিএসসি-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস হ্যাপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন থানা অফিসার ইনচার্জ নাজমুল আলম। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পূরবী রানী রায় ও মহিলা বিষয়ক কার্যালয়ের ক্রেডিট সুপারভাইজার খুরশিদ আলম প্রমুখ।

​আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস হ্যাপি বলেন, “কন্যা শিশুরা আমাদের সমাজের ভবিষ্যৎ এবং শক্তির অন্যতম উৎস। তাদের যথাযথ শিক্ষা, সুরক্ষা এবং অধিকার নিশ্চিত করতে না পারলে একটি উন্নত জাতি গঠন সম্ভব নয়। বাল্যবিয়ে রোধ এবং নারী নির্যাতন ও বৈষম্য দূর করতে পরিবার থেকে শুরু করে সমাজকে সচেতন হতে হবে। আজকের কন্যা শিশুই আগামী দিনের সুনাগরিক ও দক্ষ নেতৃত্ব গড়ে তুলবে, তাই তাদের মেধা ও প্রতিভার বিকাশে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। বক্তারা কন্যা শিশুদের নিরাপত্তা, সুশিক্ষা এবং তাদের অধিকার রক্ষায় সমাজে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

Popular Post

ডোমারে দুরারোগ্য রোগে আক্রান্ত স্বপন মিয়ার বাঁচার আকুতি, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা

জলঢাকায় আন্তর্জাতিক ও জাতীয় কন্যা শিশু দিবস ২০২৬ উদযাপিত

Update Time : ০৭:০৬:৪৫ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬