রংপুর ০৮:৩১ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
নীলফামারীতে বিচারক শূন্য নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, দায়িত্ব পালনে অনীহা ভারপ্রাপ্ত বিচারকের জলঢাকায় ট্রাক-ভ্যান মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত অটো যত্রী হাসপাতালে ভর্তি ভোগডাবুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ জেলা পুলিশ নির্বাচিত নীলফামারী গোমনাতীর পরিত্যক্ত ফরেস্ট এখন বিনোদন কেন্দ্র, দর্শনার্থীদের উপচে পড়া ভীড় ডোমারে দুরারোগ্য রোগে আক্রান্ত স্বপন মিয়ার বাঁচার আকুতি, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা জলঢাকায় আন্তর্জাতিক ও জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জলঢাকায় গোপাল ঝাড় দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের নতুন সভাপতি এটিএম আউয়ালকে শিক্ষক-কর্মচারীদের বরণ ও সংবর্ধনা জলঢাকায় আন্তর্জাতিক ও জাতীয় কন্যা শিশু দিবস ২০২৬ উদযাপিত নীলফামারীতে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন, বাল্যবিবাহ প্রতিরোধে গুরুত্বারোপ

জলঢাকায় ট্রাক-ভ্যান মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত অটো যত্রী হাসপাতালে ভর্তি

  • আবেদ আলী
  • Update Time : ০৫:৪৫:১৭ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
  • ৩৬ Time View

আবেদ আলী স্টাফ রিপোর্টারঃ নীলফামারীর জলঢাকায় পাথরবোঝাই ট্রাক ও ব্যাটারিচালিত চার্জার ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যানচালক বিশাল (২০) নামের এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যানে থাকা যাত্রী শাহিনুর ইসলাম (৩৫) মারাত্মকভাবে আহত হয়েছেন।

Advertisement
Advertisement
Advertisement

​বুধবার (১৪ অক্টোবর) দুপুর আনুমানিক ১টা ৪০ মিনিটে জলঢাকা-ডালিয়া সড়কের বটতলার সামনে পাকা রাস্তার ওপর এ দুর্ঘটনা ঘটে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে ভ্যানচালক বিশাল যাত্রী শাহিনুর ইসলামকে নিয়ে চার্জার ভ্যানযোগে জলঢাকা থেকে ডালিয়া রোডের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বটতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পাথরবোঝাই ট্রাকের (ঢাকা মেট্রো ট-১২-৯১৮২) সঙ্গে ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চার্জার ভ্যানের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ভ্যানচালক বিশালের মৃত্যু হয়। নিহত বিশাল জলঢাকা উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের ভাবনচুর এলাকার মৃত মাজেদুল ইসলামের ছেলে।

Advertisement
Advertisement

​এ দুর্ঘটনায় আহত ভ্যানযাত্রী শাহিনুর ইসলাম (৩৫) জলঢাকা উপজেলার গোলমুন্ডা বাজার এলাকার মোঃ জাহিদুল ইসলামের ছেলে। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে জলঢাকা থানার অফিসার ইনচার্জ জানান, পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকটিকে আটক করেছে। নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ অন্যান্য আইনি প্রক্রিয়া চলছে। এছাড়া ট্রাকচালকের নাম-ঠিকানা শনাক্ত করা এবং মামলা দায়েরের আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Advertisement
Popular Post

নীলফামারীতে বিচারক শূন্য নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, দায়িত্ব পালনে অনীহা ভারপ্রাপ্ত বিচারকের

জলঢাকায় ট্রাক-ভ্যান মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত অটো যত্রী হাসপাতালে ভর্তি

Update Time : ০৫:৪৫:১৭ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬