
নীলফামারী প্রতিনিধি: নীলফামারী জেলার জলঢাকা উপজেলার ঐতিহ্যবাহী ‘পাঠান পাড়া এম. ইউ. আলিম মাদ্রাসা’র নবগঠিত এডহক কমিটির সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মীরগঞ্জ ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ও আগামী ইউপি নির্বাচনে মীরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দী প্রার্থী মনজুরুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানান অত্র মাদ্রাসার অধ্যক্ষ, অধ্যাপকবৃন্দ এবং সহকারী শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বৃহস্পতিবার ১৫ অক্টোবর মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এক সুধী ও বরণ অনুষ্ঠান অত্র মাদ্রাসার অধ্যক্ষ, অধ্যাপকবৃন্দ এবং সহকারী শিক্ষক-শিক্ষিকাবৃন্দ তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
নবনিযুক্ত এডহক কমিটির সভাপতি মোঃ মন্জুরুল ইসলাম বলেন মাদ্রাসার সার্বিক শিক্ষার মান উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং সুশাসন নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং মাদ্রাসার উন্নয়ন কর্মকাণ্ডে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
আরও বলেন আমি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দীতা করবো- সেই সাথে মীরগঞ্জ ইউনিয়নবাসীর সেবায় আত্মনিয়োগ করতে চাই।
তিনি ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দীতা করে নির্বাচিত হলে জীবনের বাকীটুকু সময় জনসেবায় কাটাতে চান। সাধারণ জনগণের ভোট নিয়ে অনেকেই অসহায় মানুষের সাথে প্রতারণা করে ফায়দা হাসিলের উদ্দেশ্যে নেতা হয়ে গেলে আর জনগণের খোঁজ খবর নেয়না, আমি এই নীতি ভাংতে চাই, আমি নেতা নয় জনগণের সেবক হয়ে ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনগণের ন্যায্য অধিকার আদায়ে সম্মুখ সারির যোদ্ধা হয়ে নিজেকে উপস্থাপন করতে চাই। শুধু তাই নয় যুব সমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষা করাই হবে আমার মুল লক্ষ। আমি ইউনিয়নবাসীর দোয়া ও সমর্থন প্রত্যাশা করছি।
পরিশেষে তিনি জানান আমি পাঠান পাড়া এম ইউ আলিম মাদ্রাসার শিক্ষক – শিক্ষিকা,-শিক্ষার্থী এবং কর্মচারীবৃন্দ সহ সকলের সার্বিক সহযোগীতা কামনা করেন।
এসময় অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ রুহুল আমিন আজাদ তিনি এসময় বলেন এই শিক্ষা প্রতিষ্ঠানটিকে দুর্বার গতিতে এগিয়ে নেওয়া আশাবাদ ব্যক্ত করে সকলের সহযোগীতা কামনা করেন
নীলফামারী সংবাদদাতা 

















