রংপুর ০৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
নীলফামারীতে আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস পালিত নীলফামারীতে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার প্রত্যাহার দাবিতে মানববন্ধন ডোমারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, উদ্ধার ১০ পিস নীলফামারীতে পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ নীলফামারীতে বিচারক শূন্য নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, দায়িত্ব পালনে অনীহা ভারপ্রাপ্ত বিচারকের জলঢাকায় ট্রাক-ভ্যান মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত অটো যত্রী হাসপাতালে ভর্তি ভোগডাবুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ জেলা পুলিশ নির্বাচিত নীলফামারী গোমনাতীর পরিত্যক্ত ফরেস্ট এখন বিনোদন কেন্দ্র, দর্শনার্থীদের উপচে পড়া ভীড় ডোমারে দুরারোগ্য রোগে আক্রান্ত স্বপন মিয়ার বাঁচার আকুতি, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা

ডোমারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, উদ্ধার ১০ পিস

 নীলফামারীর ডোমার উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ কামাল হোসেন নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে ডিমলা উপজেলার দালালগঞ্জ বাজার এলাকায় রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর অধীনস্থ বালাপাড়া বিওপির টহলদল এ অভিযান চালায়।
Advertisement
Advertisement

বিজিবি সূত্রে জানা গেছে, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত এলাকা থেকে ইয়াবা বিক্রির উদ্দেশ্যে এক মাদক ব্যবসায়ীর দালালগঞ্জ বাজার এলাকায় আসার খবর পায় বিজিবি। পরে সুবেদার মো. আব্দুর রাজ্জাকের নেতৃত্বে টহলদল ঘটনাস্থলে পৌঁছে কৌশলগত অবস্থান নেয়।

এ সময় সন্দেহভাজন ব্যক্তি সেখানে উপস্থিত হলে বিজিবি সদস্যরা তাকে থামার সংকেত দেন। কিন্তু তিনি মাদকদ্রব্য ফেলে অন্ধকারের সুযোগে ক্ষেতের মধ্য দিয়ে পালানোর চেষ্টা করেন। পরে বিজিবি সদস্যরা ধাওয়া করে তাকে আটক করেন।

Advertisement

আটক মো. কামাল হোসেন ডোমার উপজেলার চিলাহাটি ডাকঘর এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম আকবর আলী। পরে তাঁর হেফাজত থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক সিজার মূল্য ৩ হাজার টাকা।

Advertisement
Advertisement

বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তির বক্তব্য ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, তিনি দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে উদ্ধার করা মাদকদ্রব্যসহ ডোমার থানায় হস্তান্তর করা হয়েছে।

Advertisement

রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান বন্ধে তাদের জিরো টলারেন্স নীতি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Advertisement
Popular Post

নীলফামারীতে আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস পালিত

ডোমারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, উদ্ধার ১০ পিস

Update Time : ০৩:২৭:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬