রংপুর ১১:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
নীলফামারীতে পূজামণ্ডপ পরিদর্শন, শুভেচ্ছা বিনিময় ও আর্থিক সহযোগিতা জেলা পরিষদ প্রশাসকের বিদ্যুৎ ও জ্বালানি সংকটের কারণ জানাতে নীলফামারীতে স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ শারদীয় দুর্গাপূজায় ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিনের শুভেচ্ছা জলঢাকা পাঠান পাড়া এম. ইউ. আলিম মাদ্রাসায় নবগঠিত এডহক কমিটির সভাপতিকে ফুলেল শুভেচছা নীলফামারীতে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস পালিত দুর্গাপূজা ঘিরে নীলফামারীর ৮১২ মণ্ডপে এসআরবির বিশেষ নিরাপত্তা নীলফামারীতে শাপলা যুব সংঘ ক্লাবের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত নীলফামারীতে আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস পালিত নীলফামারীতে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার প্রত্যাহার দাবিতে মানববন্ধন ডোমারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, উদ্ধার ১০ পিস

নীলফামারীতে পূজামণ্ডপ পরিদর্শন, শুভেচ্ছা বিনিময় ও আর্থিক সহযোগিতা জেলা পরিষদ প্রশাসকের

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; sv:16.2.11.0.W20; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 39;

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নীলফামারী সদর পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং আর্থিক সহযোগিতা প্রদান করেছেন নীলফামারী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী শামীম।  সাবেক সাংসদ সদস্য ও ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এএবি) আহ্বায়ক ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের দিকনির্দেশনায় তিনি এসব পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি ও পূজার আয়োজন সম্পর্কে খোঁজখবর নেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও সৌহার্দ্য বিনিময় করেন। পাশাপাশি পূজার আয়োজন নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট পূজামণ্ডপগুলোতে আর্থিক সহযোগিতা প্রদান করেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন নগর দারোয়ানী স্কুল অ্যান্ড কলেজের সভাপতি রায়হান উজ্জামান মোল্লা (মিলন), পৌর মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক শামীম রহমান আবির এবং সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোখলেছুর রহমান কাজলসহ স্থানীয় নেতৃবৃন্দ।  এ সময় সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সম্মিলিত অংশগ্রহণে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনের প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ। পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জোরদার এবং পূজার আনন্দ ভাগাভাগি করে নেওয়ার উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন সংশ্লিষ্টরা।

Advertisement
Advertisement

Advertisement

Advertisement
Advertisement
Popular Post

নীলফামারীতে পূজামণ্ডপ পরিদর্শন, শুভেচ্ছা বিনিময় ও আর্থিক সহযোগিতা জেলা পরিষদ প্রশাসকের

নীলফামারীতে পূজামণ্ডপ পরিদর্শন, শুভেচ্ছা বিনিময় ও আর্থিক সহযোগিতা জেলা পরিষদ প্রশাসকের

Update Time : ১১:৫৬:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬