রংপুর ০৬:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
সৈয়দপুরে গ্যাসের অতিরিক্ত দাম, দুই ব্যবসায়ীকে জরিমানা নীলফামারীতে পাঁচ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক সৈয়দপুর বিজ্ঞান কলেজের শিক্ষার্থীদের সাথে সেলফি তুলে উপহার দিলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর রংপুর সফর ঘিরে নীলফামারীতে পুলিশের নিরাপত্তা ব্রিফিং প্যারেড নীলফামারীতে দ্বিতীয় দিনেও পূজামণ্ডপ পরিদর্শন, আর্থিক সহায়তা দিলেন জেলা পরিষদ প্রশাসক নীলফামারীতে প্রধানমন্ত্রী তারেক রহমান ও প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের উদ্যোগে ৬০০ সনাতন ধর্মাবলম্বীকে বস্ত্র বিতরণ নীলফামারীতে পূজামণ্ডপ পরিদর্শন, শুভেচ্ছা বিনিময় ও আর্থিক সহযোগিতা জেলা পরিষদ প্রশাসকের বিদ্যুৎ ও জ্বালানি সংকটের কারণ জানাতে নীলফামারীতে স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ শারদীয় দুর্গাপূজায় ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিনের শুভেচ্ছা জলঢাকা পাঠান পাড়া এম. ইউ. আলিম মাদ্রাসায় নবগঠিত এডহক কমিটির সভাপতিকে ফুলেল শুভেচছা

নীলফামারীতে পাঁচ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

নীলফামারীর দারোয়ানী রেলস্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে স্থানীয়দের অবরোধের কারণে প্রায় পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর চিলাহাটি থেকে রাজশাহী ও খুলনাগামী ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। বুধবার (২১ অক্টোবর) দুপুর ১২টা ৫৫ মিনিটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
সকাল থেকে দারোয়ানী রেলস্টেশনে ব্যানার নিয়ে মানববন্ধন করেন স্থানীয় বাসিন্দারা। পরে তাঁরা রেললাইনে অবস্থান নিয়ে ট্রেন চলাচল বন্ধ করে দেন। এতে চিলাহাটি থেকে খুলনাগামী রকেট মেইল ও সীমান্ত এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে। আন্দোলনকারীদের দাবি, দারোয়ানী স্টেশনে অন্তত দুটি আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির ব্যবস্থা করতে হবে।
আন্দোলনকারী জামিয়ার রহমান বলেন, ‘আমাদের এখানে শুধু একটি লোকাল ট্রেন থামে। স্টেশনটি অনেক পুরোনো। আমরা চাই, এখানে অন্তত দুটি আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি দেওয়া হোক।’
আরেক আন্দোলনকারী সাফিন আহমেদ বলেন, ‘আমার বাবা-দাদারাও এই স্টেশন থেকে বিভিন্ন ট্রেনে যাতায়াত করতেন। আগে প্রায় দুই-তিনটি ট্রেন থামত। এখন শুধু সকালে একটি ট্রেন থামে। আমরা চাই, এখানে অন্তত দুটি আন্তঃনগর ট্রেনের স্টপেজ দেওয়া হোক।’
নীলফামারী রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার ময়নুল হোসেন জানান, সকাল ৯টা ১৩ মিনিটে সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি নীলফামারী স্টেশনে প্রবেশ করে। এরই মধ্যে তাঁরা জানতে পারেন, দারোয়ানী স্টেশনে রকেট মেইল ট্রেন আটকে রেখে আন্দোলন করছেন স্থানীয়রা। এতে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে।
নীলফামারী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোবাশ্বিরা আমাতুল্লাহ বলেন, ‘আমি পাকশির সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছে, নতুন স্টেশনমাস্টারদের প্রশিক্ষণ চলছে। প্রশিক্ষণ শেষে বন্ধ থাকা রেলস্টেশনগুলোতে তাঁদের নিয়োগ দেওয়া হবে। দারোয়ানী রেলস্টেশনে স্টেশনমাস্টার নিয়োগ করে ট্রেনের যাত্রাবিরতি চালুর বিষয়ে অগ্রাধিকার দেওয়া হবে।’ প্রশাসনের এই আশ্বাসে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন। এরপর দুপুর ১২টা ৫৫ মিনিটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

Advertisement
Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Popular Post

সৈয়দপুরে গ্যাসের অতিরিক্ত দাম, দুই ব্যবসায়ীকে জরিমানা

নীলফামারীতে পাঁচ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

Update Time : ০৩:১৬:৫৮ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬