
জয়নাল আবেদীন হিরো,স্টাফ রিপোর্টারঃ
রকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি, ক্রয় রসিদ সংরক্ষণ না করা এবং মূল্যতালিকা প্রদর্শন না করার দায়ে নীলফামারীর সৈয়দপুরে দুই ব্যবসায়ীকে মোট ৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২১ অক্টোবর) দুপুরে শহরের শেরে বাংলা সড়কে এ অভিযান পরিচালনা করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাহ ফাতেহা তাকমিলা। অভিযানে এস এ ট্রেডিংকে ৫ হাজার টাকা এবং মো. আনারুল ইসলামের হার্ডওয়্যারের দোকানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় সৈয়দপুর থানা পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে।
অভিযান সূত্রে জানা যায়, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি করা হচ্ছিল। পাশাপাশি দোকানে গ্যাসের মূল্যতালিকা প্রদর্শন করতে না পারায় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বিরুদ্ধে জরিমানার ব্যবস্থা নেওয়া হয়।
সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাহ ফাতেহা তাকমিলা বলেন, নির্ধারিত ১ হাজার ৮৩৭ টাকার চেয়ে বেশি দামে গ্যাস বিক্রি করা হচ্ছিল। ব্যবসায়ীরা নিজেরাই স্বীকার করেছেন, তাঁরা এক থেকে দুইশত টাকা বেশি নিচ্ছিলেন। এ ছাড়া দোকানে গ্যাসের মূল্যতালিকাও দেখাতে পারেননি। এ কারণে তাঁদের জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, নির্ধারিত মূল্যে গ্যাস বিক্রি নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জয়নাল আবেদীন হিরো, স্টাফ রির্পোটার 

















