রংপুর ০৪:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
বিভিন্ন দেশের নাগরিকের অংশগ্রহণে নীলফামারীতে জেলা ইজতেমা শুরু ডোমার থানা ওসির সাথে যুব রেড ক্রিসেন্টের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জলঢাকায় পল্লি সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান প্রকল্পের আওতায় লটারীর মাধ্যমে মহিলাকর্মী নিয়োগ বিশ্ব হাত ধোঁয়া দিবস-২০২৬ ডোমারে উদযাপন “ক্ষতির ভয়ে বিনিয়োগ না করা, জ্ঞান বাড়ানোর সুযোগ হারানো” সৈয়দপুর বিএইউএসটিতে পুঁজিবাজারে বিনিয়োগবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নীলফামারীতে পরিবেশদূষণের দায়ে অটো রাইস মিলকে ২০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সৈয়দপুরে সরকারি পাঠ্যবই কেজি দরে বিক্রির অভিযোগ জলঢাকায় নবাগত জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভা জলঢাকায় নবাগত জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিভিন্ন দেশের নাগরিকের অংশগ্রহণে নীলফামারীতে জেলা ইজতেমা শুরু

Advertisement
Advertisement

জয়নাল আবেদীন হিরো,স্টাফ রিপোর্টারঃ
নীলফামারীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী জেলা ইজতেমা। এতে অংশ নিয়েছেন ছয় দেশের ১২ জন বিদেশি নাগরিক।

Advertisement
Advertisement

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) জেলার সদর উপজেলার দারোয়ানী টেক্সটাইল মিলস কলোনি মাঠে ইজতেমার কার্যক্রম শুরু হয়। তবে মুসল্লিদের আগাম উপস্থিতির কারণে বুধবার সন্ধ্যায় আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু করা হয়েছে।
আজ শুক্রবার জুমআ নামাজের মানুষের ঢল নামে ৷ বিভিন্ন জেলা উপজেলা থেকে হাজার হাজার মানুষ জুমআ নামাজে অংশ নেন ৷
আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, ইজতেমায় অংশ নিতে ঢাকা থেকে এসেছেন বাংলাদেশ তাবলিগ জামায়াতের সুরা সদস্য মাওলানা মুনির বিন ইউসুফসহ অনেকে। এ ছাড়া ছয়টি দেশের ১২ জন বিদেশি নাগরিক ইজতেমায় অংশ নিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মরক্কো, নাইজেরিয়া, সুদান ও সৌদি আরবের নাগরিকরা।

Advertisement

ইজতেমায় মানবকল্যাণ, দ্বীনের দাওয়াত, ধর্মীয় জীবনযাপন ও আখিরাত সম্পর্কে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করা হচ্ছে।

Advertisement

ইজতেমাকে কেন্দ্র করে এক দিন আগে থেকেই জেলার বিভিন্ন উপজেলা থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা মাঠে জড়ো হতে থাকেন। আশপাশের বিভিন্ন জেলা থেকেও মুসল্লিদের উপস্থিতি দেখা গেছে।

জেলা তাবলিগ জামায়াতের আমির দিদারুল ইসলাম বলেন, মুসল্লিরা আগাম আসতে শুরু করায় বুধবার সন্ধ্যায় বয়ানের মধ্য দিয়ে এবারের ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। দেশের বিভিন্ন স্থান থেকে মুসল্লিরা এখানে এসেছেন। আশা করছি শান্তিপূর্ণভাবে ইজতেমা সম্পন্ন হবে।

এদিকে, ইজতেমাকে ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ইজতেমা মাঠ ও আশপাশের এলাকায় সার্বক্ষণিক নজরদারি করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

নীলফামারী পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খান বলেন, ইজতেমা ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশের পাশাপাশি সাদা পোশাকের পুলিশ, গোয়েন্দা পুলিশ, ডিবিসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। ইজতেমা মাঠে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর নজরদারি রাখা হয়েছে। এ জন্য ১৮৪ জন পুলিশ সদস্যকে দুটি সেক্টরে ভাগ করে দায়িত্ব দেওয়া হয়েছে।

আগামী শনিবার (৩১ অক্টোবর) দুপুরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তিন দিনব্যাপী এ ইজতেমা শেষ হবে।

Advertisement

Popular Post

Update Time : ০৪:৩২:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬