রংপুর ০৭:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
“ক্ষতির ভয়ে বিনিয়োগ না করা, জ্ঞান বাড়ানোর সুযোগ হারানো” সৈয়দপুর বিএইউএসটিতে পুঁজিবাজারে বিনিয়োগবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নীলফামারীতে পরিবেশদূষণের দায়ে অটো রাইস মিলকে ২০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সৈয়দপুরে সরকারি পাঠ্যবই কেজি দরে বিক্রির অভিযোগ জলঢাকায় নবাগত জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভা জলঢাকায় নবাগত জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সৈয়দপুরে ইয়াবাসহ ১৫ মামলার আসামী মাদক ব্যবসায়ী বাবু গ্রেফতার মাদকের প্রতিবাদ করায় এলাকাবাসীর বিরুদ্ধে মামলা! জলঢাকায় শিশু কল্যাণ বোর্ডের ত্রৈমাসিক সভা : বাল্যবিয়ে ও মাদক রোধে কঠোর ব্যবস্থার সিদ্ধান্ত জলঢাকায় উপজেলা শিশু কল্যাণ বোর্ডের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

“ক্ষতির ভয়ে বিনিয়োগ না করা, জ্ঞান বাড়ানোর সুযোগ হারানো” সৈয়দপুর বিএইউএসটিতে পুঁজিবাজারে বিনিয়োগবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

Advertisement
Advertisement

শিক্ষার্থীদের পুঁজিবাজার সম্পর্কে জ্ঞান ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নীলফামারীর সৈয়দপুরে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (বিএইউএসটি) ‘ওয়ার্কশপ অন ইনভেস্টমেন্ট ইন ক্যাপিটাল মার্কেট’ শীর্ষক দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

Advertisement
Advertisement

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলরুমে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) ও বিএইউএসটি অ্যাকাউন্টিং ক্লাবের (বিএসি) যৌথ উদ্যোগে।

Advertisement

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোবারক হোসেন মজুমদার, পিএসসি। বক্তব্যে তিনি বলেন, “আমরা তৃতীয় বিশ্বের দেশ। আমাদের দেশের পুঁজিবাজার বর্তমানে সীমিত পরিসরে রয়েছে। এ বাজার কীভাবে সম্প্রসারণ করা যায়, তা নিয়ে আজকের এ কর্মশালা। কোনো ব্যবসায় বিনিয়োগ করতে হলে লাভের পাশাপাশি ক্ষতির ঝুঁকিও থাকে। ক্ষতির আশঙ্কায় বিনিয়োগ না করা নিজের জ্ঞান ও অভিজ্ঞতা বাড়ানোর সুযোগ থেকে পিছিয়ে থাকার মতো।”
তিনি আরও বলেন, “আগে মানুষ সিন্দুকে সঞ্চয় রাখত, এখন রাখে ব্যাংকে। ব্যাংকে অর্থ সঞ্চয়ের পাশাপাশি ‘ইন্টারেস্ট ভ্যালু’ পাওয়া যায়। নিজেদের সঞ্চিত পুঁজি দিয়ে ব্যবসা শুরু করলে সেটিকে প্রতিষ্ঠিত করার জন্য ব্যাংকগুলো সহযোগিতা করে। তাই ভবিষ্যতে দেশের অর্থনীতির চাকাকে সচল রাখতে আপনাদেরও ভূমিকা রাখতে হবে।”

Advertisement

এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার লেফটেন্যান্ট কর্নেল (অব.) ড. মো. শামীম রেজা, পরীক্ষা নিয়ন্ত্রক লেফটেন্যান্ট কর্নেল(অব.) সৈয়দ সালাহউদ্দিন নয়ন, পিএসসি, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগ ও দপ্তরপ্রধান, শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তারা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মশালায় সভাপতিত্ব করেন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক রাকিবুল ইসলাম।

কর্মশালার বিভিন্ন সেশন পরিচালন করেন বিআইসিএমের সহযোগী অধ্যাপক মো. ফয়সাল আহমেদ খান এবং প্রভাষক ইমরান মাহমুদ।
সেশনগুলোতে পুঁজিবাজারের মৌলিক ধারণা, বিনিয়োগের সুযোগ ও ঝুঁকি এবং সচেতন ও দায়িত্বশীল বিনিয়োগের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এর মাধ্যমে শিক্ষার্থীরা পুঁজিবাজারের কার্যক্রম এবং বিনিয়োগসংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রয়োজনীয় বিষয়গুলো সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা লাভ করেন।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীন একটি বিশেষায়িত প্রতিষ্ঠান। এটি পুঁজিবাজার বিষয়ে শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কার্যক্রম পরিচালনা করে। প্রতিষ্ঠানটির সঙ্গে যৌথভাবে এ কর্মশালা আয়োজনের ফলে শিক্ষার্থীদের পুঁজিবাজার সম্পর্কে জ্ঞান অর্জনের পাশাপাশি আর্থিক খাতে পেশাগত সম্ভাবনা সম্পর্কেও ধারণা লাভের সুযোগ তৈরি হয়েছে।
আয়োজকেরা আশা প্রকাশ করেন, শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞানের সঙ্গে বাস্তবমুখী দক্ষতার সমন্বয়, আর্থিক সচেতনতা বৃদ্ধি এবং ভবিষ্যতে বিনিয়োগ ও আর্থিক সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা বিকাশে এ ধরনের কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কর্মশালায় সাড়ে তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেন। শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। ##

Advertisement

Popular Post

Update Time : ০৭:৫২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬