রংপুর ০৬:৪২ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
লক্ষাধিক মুসল্লির অংশগ্রহণে আখেরি মোনাজাতে শেষ হলো নীলফামারীর বিশ্বমিনি ইজতেমা সৈয়দপুরে বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সৈয়দপুরে সিঁধ কেটে মসজিদের আইপিএস ও ব্যাটারি চুরি ডোমারের চিলাহাটি রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে এক নারী আহত বিভিন্ন দেশের নাগরিকের অংশগ্রহণে নীলফামারীতে জেলা ইজতেমা শুরু ডোমার থানা ওসির সাথে যুব রেড ক্রিসেন্টের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জলঢাকায় পল্লি সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান প্রকল্পের আওতায় লটারীর মাধ্যমে মহিলাকর্মী নিয়োগ বিশ্ব হাত ধোঁয়া দিবস-২০২৬ ডোমারে উদযাপন “ক্ষতির ভয়ে বিনিয়োগ না করা, জ্ঞান বাড়ানোর সুযোগ হারানো” সৈয়দপুর বিএইউএসটিতে পুঁজিবাজারে বিনিয়োগবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নীলফামারীতে পরিবেশদূষণের দায়ে অটো রাইস মিলকে ২০ হাজার টাকা জরিমানা

লক্ষাধিক মুসল্লির অংশগ্রহণে আখেরি মোনাজাতে শেষ হলো নীলফামারীর বিশ্বমিনি ইজতেমা

Advertisement
Advertisement

জয়নাল আবেদীন হিরো,স্টাফ রিপোর্টারঃ
লক্ষাধিক মুসল্লির অংশগ্রহণে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে নীলফামারীতে তিন দিনব্যাপী বিশ্বমিনি ইজতেমা। মোনাজাতে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনার পাশাপাশি দেশ ও জাতির মঙ্গল এবং সবার গুনাহ মাফের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়।

Advertisement

শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় শুরু হওয়া আখেরি মোনাজাত চলে ১১টা ২০ মিনিট পর্যন্ত। মোনাজাত পরিচালনা করেন ঢাকার কাকরাইল মসজিদের বিশিষ্ট মুরুব্বি ও তাবলীগ জামাতের শীর্ষস্থানীয় আলেম মাওলানা মনির বিন ইউসুফ।

Advertisement

মোনাজাত শুরু হওয়ার পরপরই আমিন, আমিন, আল্লাহুম্মা আমিন ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে ইজতেমা ময়দান। আল্লাহর সন্তুষ্টি লাভ ও নিজেদের গুনাহ মাফের আশায় দুই হাত তুলে কান্নায় ভেঙে পড়েন অনেক মুসল্লি। সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশের।

Advertisement

ইজতেমা ময়দান মুসল্লিতে পরিপূর্ণ হয়ে যাওয়ায় নীলফামারী-সৈয়দপুর মহাসড়কসহ আশপাশের বিভিন্ন সড়ক, বাসাবাড়ি ও যানবাহনে বসেও মোনাজাতে অংশ নেন অনেকে। সড়কে কয়েক কিলোমিটার জুড়ে আটকে থাকা যানবাহনের যাত্রীরাও নিজ নিজ অবস্থান থেকে নীরবে হাত তুলে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন।

আখেরি মোনাজাতে অংশ নিতে ভোর থেকেই নীলফামারীসহ আশপাশের বিভিন্ন এলাকা এবং দূর-দূরান্ত থেকে মুসল্লিরা ইজতেমা ময়দানে আসতে শুরু করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মুসল্লিদের উপস্থিতি বাড়তে থাকায় ময়দান ছাড়িয়ে আশপাশের সড়কেও অবস্থান নেন তারা।

মোনাজাতে বিভিন্ন বয়স ও নানা পেশার মানুষের পাশাপাশি নারীরাও অংশ নেন। লক্ষাধিক মানুষের সম্মিলিত কণ্ঠে আমিন ধ্বনিতে মুখর হয়ে ওঠে ইজতেমা ময়দান ও আশপাশের কয়েক কিলোমিটার এলাকা।

মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনার পাশাপাশি দেশের মানুষের সুখ, শান্তি ও কল্যাণ এবং ব্যক্তিগত জীবনের সব গুনাহ ক্ষমার জন্য মহান আল্লাহর দরবারে ফরিয়াদ জানান মুসল্লিরা।

Advertisement

Popular Post

Update Time : ০৬:৪১:৩৩ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬