রংপুর ০৬:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
উপজেলার ২নং কেতকীবাড়ী ইউনিয়নে ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল করছে শিক্ষার্থীসহ হাজারো মানুষ জলঢাকায় ফ‍্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারি ও সুপারভাইজার নিয়োগে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন নীলফামারী চেম্বারের নির্বাচনে মাহবুব রহমান সভাপতি নির্বাচিত চিলাহাটিতে ৪৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রেজাউল গ্রেফতার জলঢাকায় দাখিল পরীক্ষায় শতভাগ সাফল্য ও ষাণ্মাসিক ফলাফল উপলক্ষ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত জলঢাকায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মীরগঞ্জ ইউনিয়ন শ্রমিক দল আহ্বায়ক বহিষ্কৃত, কমিটি বিলুপ্ত মির্জা ফখরুল বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি, ইসির প্রজ্ঞাপন জারি চিলাহাটিতে এক প্রতিবন্ধী নারীকে সঙ্গবদ্ধ ভাবে ধর্ষণ চিলাহাটীতে বীর মুক্তিযোদ্ধা মোতালেব হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন শিক্ষার আলো জ্বালাতে অসচ্ছল শিক্ষার্থীকে জেলা প্রশাসকের সাইকেল প্রদান

সৈয়দপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড: নিঃস্ব ৬টি পরিবার

 নীলফামারীর সৈয়দপুর বাস টার্মিনাল সংলগ্ন নিয়ামতপুর (ভজে পাড়া) এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়টি পরিবারের বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। রোববার (২৯ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকার লিপি আক্তার নামে এক নারীর ঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে সাইদুল ইসলাম, জহুরুল ইসলাম, জাহিনুর ইসলাম, মোকছেদুল হক, লিপি আক্তার ও শফিকুল ইসলামের ঘরের আসবাবপত্রসহ যাবতীয় মালামাল পুড়ে নিঃশেষ হয়ে যায়।

​সৈয়দপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু হাসেম জানান, গভীর রাতে আগুন লাগায় দ্রুত ছড়িয়ে পড়েছিল। তিনটি ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নেভানো সম্ভব হলেও ছয়টি পরিবারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণে তদন্ত চলছে। বর্তমানে ভুক্তভোগী পরিবারগুলো খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে।

Popular Post

উপজেলার ২নং কেতকীবাড়ী ইউনিয়নে ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল করছে শিক্ষার্থীসহ হাজারো মানুষ

সৈয়দপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড: নিঃস্ব ৬টি পরিবার

Update Time : ১১:২৬:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬