রংপুর ০৮:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
জলঢাকায় জমি নিয়ে বিরোধ : প্রাণনাশের হুমকির অভিযোগ জলঢাকায় এতিমখানা মাদ্রাসার জমির উপর দিয়ে রাস্তা তৈরীর অভিযোগ জলঢাকায় এনসিপির পথসভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ জলঢাকায় এনসিপির পথসভা, বক্তব্য দিলেন নাসির উদ্দিন পাটোয়ারী জলঢাকায় জাতীয় নাগরিক পার্টি, এনসিপি’র পথসভায় স্থানীয় নির্বাচনে লিয়নকে প্রার্থী ঘোষণা ডোমার উপজেলার ১নং ভোগডাবুড়ী ইউনিয়নে হিমোগ্লোবিন ও ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনে জেলা প্রশাসক জলঢাকায় পথরোধ করে উত্ত্যক্তের পর কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূ অপহরণের অভিযোগ ‘ভূমিদস্যু’ আখ্যা দিয়ে একপাক্ষিক সংবাদ প্রকাশের অভিযোগ; নিরপেক্ষ তদন্ত ও আইনগত ব্যবস্থা দাবি ডোমারে ট্রাকচাপায় ৪ জন নিহতের ঘটনায় ঘাতক চালক বগুড়া থেকে গ্রেপ্তার জলঢাকায় কোটি টাকা ব্যায়ে নির্মিত হচ্ছে কাঠের ব্রীজ 

জলঢাকায় বাস-মিনিবাস শ্রমিক নেতা ও পরিবহন মালিকের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন: চাঁদাবাজি ও অপপ্রচারের পাল্টাপাল্টি অভিযোগ

  • আবেদ আলী
  • Update Time : ১১:৪২:২৬ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬
  • ২০১ Time View

 : নীলফামারীর জলঢাকায় বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের এক নেতার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অবৈধ চাঁদা আদায় ও মালিক হয়রানির অভিযোগ এবং পরবর্তীতে পাল্টা সংবাদ সম্মেলনে সেসব অভিযোগকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। একই দিনে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে দুই পক্ষের এই সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে স্থানীয় পরিবহন খাতে উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

​শনিবার (৩০ মে) দুপুর ১২টায় জলঢাকা বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় প্রথমে সংবাদ সম্মেলন করেন ‘পারফেক্ট ট্রাভেলস’ ও ‘জলঢাকা ট্রাভেলস’-এর মালিকপক্ষ। এতে যৌথ উদ্যোগে লিখিত বক্তব্য পাঠ করেন তরুণ উদ্যোক্তা ও প্রতিষ্ঠান দুটির ব্যবস্থাপনা পরিচালক মো: মাজহারুল ইসলাম মিঠুন। এ সময় পারফেক্ট ট্রাভেলস-এর চেয়ারম্যান রেজাউল ইসলাম এবং মাজেদুল ইসলাম মিজু উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে মাজহারুল ইসলাম মিঠুন অভিযোগ করে বলেন, “নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন (রেজি. নং-২২০) এর জলঢাকা শাখার সাধারণ সম্পাদক আব্দুর রশিদের অবৈধ কর্মকাণ্ড, ক্ষমতার অপব্যবহার ও ব্যক্তিগত প্রভাবের কারণে পরিবহন ব্যবসায়ীরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।”

তিনি দাবি করেন, কোনো প্রকার বৈধ লিখিত নির্দেশনা ছাড়াই তাদের দুটি দূরপাল্লার গাড়ি আটকে রেখে অতিরিক্ত অবৈধ অর্থ (চাঁদা) দাবি করা হয়। এই অন্যায় দাবি মেনে না নেওয়ায় ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকি, কাউন্টারে এসে কর্মচারীদের লাঞ্ছিত ও ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে, যার ভিডিও প্রমাণ তাদের কাছে রয়েছে। মিঠুন আরও জানান, জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এ বিষয়ে কোনো নির্দেশনা দেননি, যা প্রমাণ করে আব্দুর রশিদ সম্পূর্ণ একক প্রভাবে এই নৈরাজ্য সৃষ্টি করছেন। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন।

​এদিকে, এই সংবাদ সম্মেলনের জবাবে বিকেল ৩টায় জলঢাকা উপ-কমিটির অফিস কার্যালয়ে পাল্টা সংবাদ সম্মেলন করেন অভিযুক্ত শ্রমিক নেতা ও সাধারণ সম্পাদক আব্দুর রশিদ।

​পাল্টা সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আব্দুর রশিদ তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, “আমি দীর্ঘদিন ধরে শ্রমিকদের অধিকার আদায়, কল্যাণ ও উন্নয়নের জন্য সততার সাথে কাজ করে আসছি। আমার সামাজিক ও সাংগঠনিক অবস্থান ক্ষুণ্ন করার উদ্দেশ্যে একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তাদের উত্থাপিত মনগড়া অভিযোগের সাথে বাস্তবতার কোনো মিল নেই।”

​তিনি আরও বলেন, ব্যক্তি বা সংগঠনের মধ্যে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু মিথ্যা তথ্য উপস্থাপন করে কাউকে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা কখনো গ্রহণযোগ্য নয়। সংবাদ সম্মেলনের মাধ্যমে তার সম্মানহানি করার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, “আমি দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল। প্রয়োজন হলে আমার বিরুদ্ধে আনীত মিথ্যা অভিযোগের বিষয়ে আইনগতভাবে মোকাবেলা করব এবং সম্মানহানির জন্য দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের অধিকার সংরক্ষণ করছি।” তিনি যাচাই-বাছাই ছাড়া কোনো বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

​উক্ত পাল্টা সংবাদ সম্মেলনে আব্দুর রশিদের পক্ষে সংহতি প্রকাশ করে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী এবং জলঢাকা উপ-কমিটির সভাপতি মমিনুর রহমানসহ অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দ। শ্রমিক নেতৃবৃন্দ এই ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার দাবি জানান।

Popular Post

জলঢাকায় জমি নিয়ে বিরোধ : প্রাণনাশের হুমকির অভিযোগ

জলঢাকায় বাস-মিনিবাস শ্রমিক নেতা ও পরিবহন মালিকের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন: চাঁদাবাজি ও অপপ্রচারের পাল্টাপাল্টি অভিযোগ

Update Time : ১১:৪২:২৬ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬