রংপুর ১১:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
জলঢাকায় সন্ধা হলেই চলে জুয়ার আয়োজন : এদের খুটির জোর কোথায় জনমনে দেখা দিয়েছে নানা প্রশ্ন? সৈয়দপুর উপজেলা যুবদলের সিঃ যুগ্ম আহ্বায়ক হলেন সানারুল ইসলাম জলঢাকায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে নীলফামারী জেলা বিএনপির দোয়া মাহফিল জলঢাকায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার !! পরিকল্পিত হত্যা মর্মে স্বজনদের অভিযোগ ডোমারে প্রিপেইড মিটার স্থাপনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ ডোমারে দুই প্রতিবন্ধী সন্তান‌ নিয়ে হাসিনার মানবেতর জীবন যাপন ঢাবিতে নীলফামারীর কৃতী শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত পঞ্চগড়ে মাধুপাড়া বিজিবি বিওপি উদ্বোধন নীলফামারী বড় মাঠ দখলমুক্ত, অবৈধ দোকান উচ্ছেদে স্বস্তি খেলোয়াড়-শিক্ষার্থীসহ মাঠপ্রেমীদের

বুটেক্সের ৫২তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত

বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইল (বুটেক্স)-এর ৫২তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)-এর আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো. শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলের উপাচার্য (ভাইস-চ্যান্সেলর) প্রফেসর ড. মো. জুলহাস উদ্দিন, ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)-এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য সচিব ইঞ্জিনিয়ার শোয়েব বাশরি হাবলু, আইটিইটির নবনির্বাচিত সভাপতি ইঞ্জিনিয়ার মো. এনায়েত হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার আমন্ত্রিত অতিথিবৃন্দ।
নবীনবরণ অনুষ্ঠানে বক্তারা নবাগত শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, আধুনিক প্রযুক্তি, গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে দেশের বস্ত্রশিল্পকে আরও সমৃদ্ধ করতে দক্ষ জনশক্তি হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। একই সঙ্গে নৈতিকতা, শৃঙ্খলা ও দেশপ্রেমের চেতনায় শিক্ষাজীবন পরিচালনার আহ্বান জানান তারা।
পরে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনন্দ-উৎসবের আবহ সৃষ্টি হয়।

Popular Post

জলঢাকায় সন্ধা হলেই চলে জুয়ার আয়োজন : এদের খুটির জোর কোথায় জনমনে দেখা দিয়েছে নানা প্রশ্ন?

বুটেক্সের ৫২তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত

Update Time : ০৮:৪৬:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬