রংপুর ০৪:২৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
অস্বাস্থ্যকর পরিবেশে চলছে ভোগডাবুড়ী ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র,গড়ে উঠেছে ছাগল ও হাঁসের খামার সৈয়দপুরে দুর্ধর্ষ চুরি, তালা ভেঙ্গে স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন লুট নীলফামারীতে শুরু হলো প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ নীলফামারীতে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী বেইমান–সুবিধাবাদীদের ‘আগাছা’ পরিষ্কারের ডাক, নীলফামারী বিএনপিতে শুদ্ধির বার্তা তুহিনের নীলফামারীতে আইনশৃঙ্খলা কমিটির সভা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা জলঢাকায় দলিল লেখক সমিতির সভাপতির বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ, পরে মিমাংসার দাবি ১শত ৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত চিলাহাটি দৃষ্টিনন্দন স্টেশন এখন অবহেলিত কলেজে ভর্তির সুযোগ না পেয়ে সৈয়দপুর বিজ্ঞান কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ ডোমারে কুখ্যাত মাদক সম্রাজ্ঞী রুপা গ্রেফতার

জলঢাকায় জাতীয় নাগরিক পার্টি, এনসিপি’র পথসভায় স্থানীয় নির্বাচনে লিয়নকে প্রার্থী ঘোষণা

  • আবেদ আলী
  • Update Time : ১১:৫২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • ১৩০ Time View

আবেদ আলী :  রাষ্ট্রীয় কাঠামোর আমূল সংস্কার ও পতিত স্বৈরাচারের দোসরদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিশ্চিত করার আগে কোনো জাতীয় নির্বাচন হতে দেওয়া হবে না বলে দ্ব্যর্থহীন ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি স্পষ্ট ভাষায় বলেন, সংস্কার ছাড়া নির্বাচন অনুষ্ঠিত হলে তা জুলাই বিপ্লবের শহীদদের রক্তের সাথে বেঈমানি করার শামিল হবে।

​মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জাতীয় নাগরিক পার্টির এক বিশাল পথসভায় বক্তব্যে এসব কথা বলেন তিনি। জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে একটি ইনসাফপূর্ণ বাংলাদেশ বিনির্মাণের ডাক দিয়ে তিনি বলেন, সাধারণ শিক্ষার্থী ও ছাত্র-জনতার রাজনৈতিক অধিকার সুরক্ষায় দলীয় প্রভাবমুক্ত রাষ্ট্রকাঠামো গড়ার বিকল্প নেই।

​আওয়ামী লীগের শাসন ব্যবস্থার তীব্র সমালোচনা করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আওয়ামী লীগ নিষিদ্ধ হলেও তাদের তৈরি করা নির্বাচন কমিশন এবং সংবিধান এখনো বহাল রয়েছে।’ একটি বৈষম্যহীন ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের জন্য অবিলম্বে নতুন সংবিধান প্রণয়নের দাবি জানান তিনি।

​জাতীয় নির্বাচনের পূর্বে স্থানীয় সরকার নির্বাচনের দাবি জোরালো করে তিনি বলেন, কোনো অবস্থাতেই কাঠামোগত সংস্কার ছাড়া জাতীয় নির্বাচন দেওয়া যাবে না। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করতে হবে, যাতে তৃণমূল পর্যায়ে জনগণের প্রকৃত প্রতিনিধি নির্বাচিত হতে পারে।

​পথসভায় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন এমপি ও দলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং উপজেলা জামাতের আমির মোখলেছুর রহমান, নায়েবে আমির আলহাজ্ব কামরুজ্জামান জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র উপজেলা আহবায়ক আহসান হাবিব সহ এনসিপি’র শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক ও দিনাজপুর তত্ত্বাবধায়ক অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত নেতা আবু সাঈদ লিয়ন।

​সভায় বর্তমান সরকারের বিভিন্ন কার্যক্রমের সমালোচনা করে বক্তারা অভিযোগ করেন, সম্প্রতি সরকার ৮ হাজার কোটি টাকার যে উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে, তা মূলত ক্ষমতাসীন দলের এমপিদের এলাকাকে কেন্দ্র করে করা হয়েছে। তারা প্রশ্ন রেখে বলেন, “তারা কি শুধু একটি দলের সরকার, নাকি সমগ্র দেশের ৩০০ আসনের সরকার? সবার আগে বাংলাদেশের কথা বলে কীভাবে তারা শুধু ক্ষমতাসীন দলের এমপিদের জন্য বাজেট বরাদ্দ দেন। এর চেয়ে নির্লজ্জ বিষয় আর হতে পারে না।

​সভায় বক্তারা আরও কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দেশে কোনো ধরনের চাঁদাবাজি বরদাস্ত করা হবে না এবং তা সরাসরি প্রতিহত করা হবে।

​সভা চলাকালে আগামী স্থানীয় সরকার নির্বাচনে জলঢাকা উপজেলার জন্য দলের কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক আবু সাঈদ লিয়নকে বিজয়ী করার আহ্বান জানিয়ে এনসিপির মুখ্য সংগঠক পাটওয়ারী তাকে উপস্থিত হাজারো জনতার সাথে হাত তুলে পরিচয় করিয়ে দেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র জলঢাকা উপজেলা শাখার মুখ্য সংগঠক আহ্বায়ক আহসান হাবিব রক্সি।

Popular Post

অস্বাস্থ্যকর পরিবেশে চলছে ভোগডাবুড়ী ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র,গড়ে উঠেছে ছাগল ও হাঁসের খামার

জলঢাকায় জাতীয় নাগরিক পার্টি, এনসিপি’র পথসভায় স্থানীয় নির্বাচনে লিয়নকে প্রার্থী ঘোষণা

Update Time : ১১:৫২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬