রংপুর ০৩:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
সৈয়দপুরে দুর্ধর্ষ চুরি, তালা ভেঙ্গে স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন লুট নীলফামারীতে শুরু হলো প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ নীলফামারীতে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী বেইমান–সুবিধাবাদীদের ‘আগাছা’ পরিষ্কারের ডাক, নীলফামারী বিএনপিতে শুদ্ধির বার্তা তুহিনের নীলফামারীতে আইনশৃঙ্খলা কমিটির সভা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা জলঢাকায় দলিল লেখক সমিতির সভাপতির বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ, পরে মিমাংসার দাবি ১শত ৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত চিলাহাটি দৃষ্টিনন্দন স্টেশন এখন অবহেলিত কলেজে ভর্তির সুযোগ না পেয়ে সৈয়দপুর বিজ্ঞান কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ ডোমারে কুখ্যাত মাদক সম্রাজ্ঞী রুপা গ্রেফতার দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ উপলক্ষে ডোমারে পরিচ্ছন্নতা অভিযান এর শুভ উদ্বোধন

১নং ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদের নতুন কমপ্লেক্স ভবনের শুভ উদ্বোধন

মোসাদ্দেকুর রহমান সাজু, স্টাফ রিপোর্টার,ডোমার নীলফামারীঃ নীলফামারীর ডোমার উপজেলার ১নং ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদের বহুল প্রতীক্ষিত নবনির্মিত ৩ তলা বিশিষ্ট ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

একই সঙ্গে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানুর শুভাগমন উপলক্ষে গণসংবর্ধনার ও আয়োজন করা হয়।
শুক্রবার ৩১ জুলাই রাত ৯ টায় চিলাহাটি জামিউল উলুম ফাজিল মাদ্রাসা মাঠে এ উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
১নং ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদ ভবনটি প্রায় ৩ কোটি ৯৯ লাখ ৬৭ হাজার ৪৪১ টাকা ব্যয়ে নির্মিত দৃষ্টিনন্দন কমপ্লেক্স ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন সাবেক সংসদ ও প্রধানমন্ত্রী তারেক রহমানের খালাতো ভাই ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।
উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও ১নং ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন, শফিকুল ইসলাম কাজল, সাবেক সভাপতি ১নং ভোগডাবুড়ী ইউনিয়ন বিএনপি।
এছাড়াও উপজেলা বিএনপিসহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি, সুধীজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন তার বক্তব্য বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এলাকার রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য, কৃষিসহ অবকাঠামোগত উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করা হবে। জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া এবং আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড থেকে শুরু করে সমস্ত কার্ডের সুবিধা ১নং ভোগডাবুড়ি ইউনিয়ন পরিষদে চালু করা হবে।

ইতিমধ্যে ইউনিয়ন পর্যায়ে খেলার জন্য একটি স্টেডিয়ামের তালিকাও প্রেরন করা হয়েছে।
পরিশেষে তিনি বলেন, ইউনিয়ন পর্যায়ে ভোগডাবুরী ইউনিয়নের একটি মসজিদের ইমাম মোয়াজ্জিন এবং খাদেমের বেতন সরকারি ভাবে দেওয়া হবে।

Popular Post

সৈয়দপুরে দুর্ধর্ষ চুরি, তালা ভেঙ্গে স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন লুট

১নং ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদের নতুন কমপ্লেক্স ভবনের শুভ উদ্বোধন

Update Time : ০৬:৫৩:৫৩ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬