রংপুর ০২:১৩ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
নীলফামারীতে জেলা পুলিশের বর্ণাঢ্য মাস্টার প্যারেড অনুষ্ঠিত পেশাগত সমস্যা ও দাবি তুলে ধরলেন আইনজীবীরা, সমাধানে সংশ্লিষ্ট পর্যায়ে কথা বলার আশ্বাস তুহিনের ১ কোটি ২৪ লাখ টাকা ব্যয়ে নির্মাণ হবে চারতলা ভিতবিশিষ্ট একতলা ভবন; ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে নীলফামারীতে জামায়াতের গণসমাবেশ ও বিক্ষোভ মিছিল ১নং ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদের নতুন কমপ্লেক্স ভবনের শুভ উদ্বোধন জলঢাকায় কৃষি জমির জলাবদ্ধতা নিরসনে খাল খননের দাবিতে মানববন্ধন মাদকের ভয়াল থাবা ও আমাদের বিষণ্ন ভবিষ্যৎ জলঢাকা রিপোর্টার্স ইউনিটির অফিস উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল জলঢাকায় আউলিয়াখানা নদী খনন করে চাষাবাদ জমি রক্ষার্থে মানববন্ধন ১৭ বছর পর উন্নয়নের ছোঁয়া: ডিমলার শহীদ জিয়াউর রহমান কলেজে একাডেমিক ভবনের উদ্বোধন

পেশাগত সমস্যা ও দাবি তুলে ধরলেন আইনজীবীরা, সমাধানে সংশ্লিষ্ট পর্যায়ে কথা বলার আশ্বাস তুহিনের

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (অ্যাব)-এর আহ্বায়ক প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের সঙ্গে নীলফামারী জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ আগস্ট) সকালে নীলফামারী সার্কিট হাউসে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী শামীম, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহায়েল পারভেজ, জেলা জজ কোর্টের জিপি আবু মোহাম্মদ সোয়েম, পিপি অ্যাডভোকেট আল মাসুদ চৌধুরী, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট আসাদুজ্জামান খান রিনো এবং সদস্য সচিব গোলাম মোস্তফা সজীব।
মতবিনিময় সভায় আইনজীবীরা তাদের পেশাগত বিভিন্ন সমস্যা, দাবি ও করণীয় বিষয় তুলে ধরেন। এ সময় আইন পেশার উন্নয়ন, বিচারপ্রার্থীদের সেবার মান বৃদ্ধি এবং আইনজীবীদের সার্বিক কল্যাণ নিয়ে আলোচনা হয়।
প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেন, “আইনজীবীরা দেশের বিচারব্যবস্থার অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। সাধারণ মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে তাদের ভূমিকা অপরিসীম। আইনজীবীদের যৌক্তিক সমস্যা ও দাবিগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরে সমাধানের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার চেষ্টা করা হবে।”
সভায় সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ্যাড.কাজী আক্তারুজ্জামান জুয়েল,সদর উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক এ্যাড.আসাদুজ্জামান মিশন,নীলফামারী আইনজীবী সমিতির সাবেক কোষাধক্ষ্য এটিএম ফেরদৌসসহ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

নীলফামারীতে জেলা পুলিশের বর্ণাঢ্য মাস্টার প্যারেড অনুষ্ঠিত

পেশাগত সমস্যা ও দাবি তুলে ধরলেন আইনজীবীরা, সমাধানে সংশ্লিষ্ট পর্যায়ে কথা বলার আশ্বাস তুহিনের

Update Time : ০১:১৩:১২ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬