রংপুর ১২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
নীলফামারীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হামলা ও মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন জলঢাকায় ড্রেজার মেশিনের পাইপ ভেঙ্গে দিলেন এসিল‍্যান্ড ড্রিমপ্লাসের এমডি তৌহিদ গ্রেফতার  নারায়ণগঞ্জের রেললাইন থেকে হারিয়ে যাওয়া শিশুকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিল আনসার সদস্যরা জলঢাকায় পাটের ফলন কম হলেও দাম অনেক বেশি  জলঢাকায় অবৈধ বালু উত্তোলনে প্রশাসনের অভিযান, জরিমানা ১ লাখ টাকা উপজেলার ২নং কেতকীবাড়ী ইউনিয়নে ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল করছে শিক্ষার্থীসহ হাজারো মানুষ জলঢাকায় ফ‍্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারি ও সুপারভাইজার নিয়োগে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন নীলফামারী চেম্বারের নির্বাচনে মাহবুব রহমান সভাপতি নির্বাচিত চিলাহাটিতে ৪৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রেজাউল গ্রেফতার

নারায়ণগঞ্জের রেললাইন থেকে হারিয়ে যাওয়া শিশুকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিল আনসার সদস্যরা

  • আবেদ আলী
  • Update Time : ০৫:৫১:০৭ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
  • ৭ Time View

আবেদ আলী : ​নারায়ণগঞ্জের ফতুল্লায় রেললাইনের উপর থেকে হারিয়ে যাওয়া দুই বছরের এক কন্যা শিশুকে অক্ষত অবস্থায় উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ আনসার ও ভিডিপি বাহিনীর সদস্যরা। এই প্রশংসনীয় উদ্যোগের জন্য এলাকাবাসী আনসার বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

​জানা যায়, ফতুল্লা থানাধীন উইজডম এ্যাটায়ার্স লিমিটেডের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আনসার সদস্য মোতায়েন রয়েছে। আজ সকাল ৯ ঘটিকার সময় রেল গেট ডিউটি পোস্টে দায়িত্বরত আনসার সদস্য মো: আতিকুল ইসলাম (আইডি নং ৯৮২৪৬) রেললাইনের উপর একটি শিশুকে একা দেখতে পান। তিনি তাৎক্ষণিকভাবে ক্যাম্প ইনচার্জ পিসি মো: জাকির হোসেনকে বিষয়টি অবহিত করেন।

​খবর পেয়ে ক্যাম্প ইনচার্জ তার এপিসিদের নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং শিশুটিকে রেললাইন থেকে উদ্ধার করেন। শিশুটি সেখানে কান্না করছিল। পরে আনসার সদস্যরা শিশুটিকে নিরাপদ স্থানে নিয়ে আসেন এবং স্থানীয় মসজিদে মাইকিং করেন। একই সাথে এলাকায় শিশুটির অভিভাবকদের সন্ধান শুরু করেন।

​অবশেষে দীর্ঘ খোঁজাখুঁজির পর সকাল ১১:৩০ মিনিটের দিকে শিশুটির বাবা ও দাদীকে খুঁজে পাওয়া যায়। শিশুটির বাবা আলিফ ও দাদী শিশুটিকে শনাক্ত করলে তাদের কাছে মীম (০২) নামের শিশুটিকে হস্তান্তর করা হয়। উদ্ধারকৃত শিশু মীম নেত্রকোনা জেলার খালিয়াজুরি থানার সাতগাও গ্রামের আলিফ ও রোকসানা আক্তার দম্পতির মেয়ে।

​শিশুটি হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন পিসি মো: জাকির হোসেন (আইডি নং ৪৬৪৪১), এপিসি সুমন্ত্র সিকদার (আইডি নং ৭১৬৪৬), এপিসি স্বপন চন্দ্র রায় (আইডি নং ৩৭৫৪২) এবং আনসার সদস্য মো: আতিকুল ইসলাম।

​হারিয়ে যাওয়া সন্তানকে কোলে ফিরে পেয়ে আবেগআপ্লুত বাবা এবং দাদী আনসার বাহিনীর এই মহানুভবতার জন্য ধন্যবাদ জানান। স্থানীয়রাও আনসার সদস্যদের এই তড়িৎ পদক্ষেপ ও মানবিক কাজের ভূয়সী প্রশংসা করেছেন। তারা আনসার বাহিনীর মহাপরিচালক এবং জেলা কমান্ড্যান্ট মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে বাহিনীর প্রতি এভাবেই দায়িত্ব পালনের আহ্বান জানান।

Popular Post

নীলফামারীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হামলা ও মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নারায়ণগঞ্জের রেললাইন থেকে হারিয়ে যাওয়া শিশুকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিল আনসার সদস্যরা

Update Time : ০৫:৫১:০৭ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬