রংপুর ১১:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
নীলফামারীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হামলা ও মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন জলঢাকায় ড্রেজার মেশিনের পাইপ ভেঙ্গে দিলেন এসিল‍্যান্ড ড্রিমপ্লাসের এমডি তৌহিদ গ্রেফতার  নারায়ণগঞ্জের রেললাইন থেকে হারিয়ে যাওয়া শিশুকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিল আনসার সদস্যরা জলঢাকায় পাটের ফলন কম হলেও দাম অনেক বেশি  জলঢাকায় অবৈধ বালু উত্তোলনে প্রশাসনের অভিযান, জরিমানা ১ লাখ টাকা উপজেলার ২নং কেতকীবাড়ী ইউনিয়নে ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল করছে শিক্ষার্থীসহ হাজারো মানুষ জলঢাকায় ফ‍্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারি ও সুপারভাইজার নিয়োগে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন নীলফামারী চেম্বারের নির্বাচনে মাহবুব রহমান সভাপতি নির্বাচিত চিলাহাটিতে ৪৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রেজাউল গ্রেফতার

নীলফামারীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হামলা ও মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নীলফামারীতে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার, ভয়ভীতি প্রদর্শন ও জীবননাশের হুমকির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন একটি পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সদস্যরা। বৃহস্পতিবার (২৭ আগষ্ট) সকালে সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের মতিয়ার বিল রামকলা পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন সমিতির সাবেক সভাপতি ও জমিদাতা আবুল কালাম আজাদ, সদস্য মোছা. রিক্তা বানু, হাসেম আলী, রবিউল ইসলাম ও হযরত আলী।

সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, স্থানীয় কৃষকদের অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা ও পানি নিষ্কাশন ব্যবস্থা সচল রাখতে মতিয়ার বিল রামকলা পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি কাজ করে আসছে। তবে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা মো. আমিরুল ইসলাম সমিতির কার্যক্রম নিয়ে নানা ষড়যন্ত্র করছেন।
বক্তারা আরও অভিযোগ করেন, আমিরুল ইসলাম সৈয়দপুর অগ্রণী ব্যাংকে চাকরি করার সময় ৪৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে চাকরিচ্যুত হন। সমিতি থেকে তাঁর মতো ব্যক্তিদের অপসারণের দাবিতে সদস্যরা সমবায় অফিসে অভিযোগ দেন। এরপর থেকেই তাঁদের বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে এবং বাড়িতে হামলার ঘটনাও ঘটছে বলে দাবি করেন তারা।
সমিতির সদস্য রবিউল ইসলাম অভিযোগ করে বলেন, আমিরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ দেওয়ার কারণে গত ১৬ আগস্ট রাত ৯টার দিকে তাঁর বাড়িতে হামলা চালানো হয়। এ সময় বাড়িঘর ভাঙচুর করা হয়েছে বলেও দাবি করেন তিনি। তাঁর অভিযোগ, হামলার পর উল্টো তাঁদের বিরুদ্ধে চাঁদা দাবির মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে।
সদস্য মোছা. রিক্তা বানু বলেন, “আমিরুলের অত্যাচারে আমরা বাড়িতে থাকতে পারছি না। আমরা খুব আতঙ্কের মধ্যে আছি। আমার ছেলের সামনে পরীক্ষা। ভয়ের কারণে সে ঠিকমতো পড়ালেখা করতে পারছে না। বাইরে বের হলে মারধরের হুমকি দেওয়া হচ্ছে।”
সংবাদ সম্মেলনে বক্তারা এসব ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একই সঙ্গে সমিতির সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করারও আহ্বান জানান তারা।

Popular Post

Update Time : ১১:৩৫:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬