রংপুর ০৭:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
নীলফামারীতে ব্যবসায়ীদের ওপর আ.লীগ নেতার হামলার প্রতিবাদে মানববন্ধন নীলফামারীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হামলা ও মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন জলঢাকায় ড্রেজার মেশিনের পাইপ ভেঙ্গে দিলেন এসিল‍্যান্ড ড্রিমপ্লাসের এমডি তৌহিদ গ্রেফতার  নারায়ণগঞ্জের রেললাইন থেকে হারিয়ে যাওয়া শিশুকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিল আনসার সদস্যরা জলঢাকায় পাটের ফলন কম হলেও দাম অনেক বেশি  জলঢাকায় অবৈধ বালু উত্তোলনে প্রশাসনের অভিযান, জরিমানা ১ লাখ টাকা উপজেলার ২নং কেতকীবাড়ী ইউনিয়নে ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল করছে শিক্ষার্থীসহ হাজারো মানুষ জলঢাকায় ফ‍্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারি ও সুপারভাইজার নিয়োগে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন নীলফামারী চেম্বারের নির্বাচনে মাহবুব রহমান সভাপতি নির্বাচিত

নীলফামারীতে ব্যবসায়ীদের ওপর আ.লীগ নেতার হামলার প্রতিবাদে মানববন্ধন

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; sv:16.2.10.0.W20; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 43;

নীলফামারীতে ব্যবসায়ীদের ওপর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন হাজিগঞ্জ বাজার বণিক সমিতি ও অটোরিকশা-ভ্যান শ্রমিকরা।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে হাজিগঞ্জ বাজারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বাজারের ব্যবসায়ী ও শ্রমিকরা অংশ নেন। মানববন্ধনে বক্তব্য দেন হামলার শিকার ঔষধ ব্যবসায়ী ও শিক্ষক দিপু সিদ্দিকী, হাজিগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি আলমগীর সরকার, সাধারণ সম্পাদক এনামুল হক, ব্যবসায়ী মিজানুর রহমান, জিএম সাইফ ও রবিউল ইসলামসহ অনেকে।
এসময় বক্তারা বলেন, গত ২১ আগস্ট রাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও দুর্নীতির দায়ে চাকরিচ্যুত আমিরুল ইসলাম তার সন্ত্রাসী বাহিনী নিয়ে হাজিগঞ্জ বাজারে এসে তয়েজ কাউন্টারের ম্যানেজার জাহাঙ্গীর আলম এবং ঔষধ ব্যবসায়ী ও শিক্ষক দিপু সিদ্দিকীর ওপর হামলা চালান। এ সময় তাদের রক্ষা করতে এগিয়ে আসা ব্যবসায়ীদের ওপরও হামলা করা হয়। পরে স্থানীয় লোকজন তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেন।
বক্তাদের অভিযোগ, আমিরুল ইসলাম দীর্ঘদিন ধরে স্থানীয় একটি সমবায় সমিতির সদস্যদের ভয়ভীতি প্রদর্শন করে আসছেন এবং বিভিন্ন সময় প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছেন। হামলার ঘটনায় তাকে পুলিশের কাছে সোপর্দ করা হলেও পরদিন মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। এতে ব্যবসায়ী ও সমবায় সমিতির সদস্যদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।
মানববন্ধন থেকে বক্তারা আমিরুল ইসলামের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
#
Popular Post

নীলফামারীতে ব্যবসায়ীদের ওপর আ.লীগ নেতার হামলার প্রতিবাদে মানববন্ধন

নীলফামারীতে ব্যবসায়ীদের ওপর আ.লীগ নেতার হামলার প্রতিবাদে মানববন্ধন

Update Time : ০৭:১৪:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬