রংপুর ০৭:২৪ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
সংবাদ প্রকাশের পর প্রতিবন্ধী পরিবারের পাশে শায়লা সাঈদ তম্বী   নীলফামারী মেডিকেল কলেজে ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য আয়োজন জলঢাকায় একগণমাধ্যম কর্মীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের, সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে মিষ্টি সুরের গানের পাখি দোয়েল ও টুনটুনি সৈয়দপুরে মাদকসহ নারী ব্যবসায়ী আটক ব্যবসায়ীদের সঙ্গে তুহিনের মতবিনিময়, উঠে এলো উন্নয়ন ও সম্ভাবনার কথা নীলফামারীতে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তির চেক বিতরণ গোড়গ্রামে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা নীলফামারীতে ব্যবসায়ীদের ওপর আ.লীগ নেতার হামলার প্রতিবাদে মানববন্ধন নীলফামারীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হামলা ও মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নীলফামারী মেডিকেল কলেজে ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য আয়োজন

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; sv:16.2.10.0.W20; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 49;

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নীলফামারী মেডিকেল কলেজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী ও কলেজ ডে উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে রোববার (৩০ আগস্ট) সকালে কলেজ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজ প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে কলেজের হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। দিনব্যাপী নানা কর্মসূচির শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।
আলোচনা সভায় নীলফামারী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. জিম্মা হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. নাজমুল হোসেন বলেন, বর্তমান গণতান্ত্রিক সরকার চিকিৎসা ও শিক্ষাখাতের উন্নয়নকে বিশেষ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। এরই ধারাবাহিকতায় নীলফামারী মেডিকেল কলেজের অবকাঠামোগত উন্নয়নেও গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি বলেন, খুব শিগগিরই নীলফামারী মেডিকেল কলেজে স্থায়ী ক্যাম্পাস, একাডেমিক ভবন ও হোস্টেলসহ আধুনিক ও মানসম্মত শিক্ষা পরিবেশ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। একটি মেডিকেল কলেজ শুধু চিকিৎসক তৈরির প্রতিষ্ঠান নয়, বরং একটি অঞ্চলের স্বাস্থ্যসেবার উন্নয়নেরও গুরুত্বপূর্ণ ভিত্তি। নীলফামারী মেডিকেল কলেজকে আধুনিক ও যুগোপযোগী প্রতিষ্ঠানে রূপ দিতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (মানবসম্পদ ও ব্যবস্থাপনা) ও প্রকল্প পরিচালক ডা. মো. মাছুদুর রহমান এবং পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. সাকি মো. জাকিউল আলম।
এ সময় আরও বক্তব্য দেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) রংপুর বিভাগীয় সাংগঠনিক কমিটির আহ্বায়ক ও ড্যাব কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ডা. নিখিলেন্দ্র শংকর গুহ রায়, রংপুর মেডিকেল কলেজ শাখা ড্যাবের আহ্বায়ক ও সার্জারি বিভাগের অধ্যাপক ডা. মো. জাবেদ আখতার, রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আনোয়ার হোসেন।
অনুষ্ঠানে নীলফামারী মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক ডা. রবিউল ইসলাম শাহ, প্রাক্তন ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ডা. মোস্তাফিজুর রহমান আকন্দ, রংপুর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মো. জহুরুল হক এবং দিনাজপুর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. সারোয়ার মুর্শেদ আলমসহ বিভিন্ন মেডিকেল কলেজ ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া রংপুর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক (সার্জারি বিভাগ) ডা. মো. শরীফুল ইসলাম ননতু, নীলফামারীর সিভিল সার্জন ডা. মো. আব্দুর রাজ্জাক, ড্যাব নীলফামারীর আহ্বায়ক ডা. মো. সোহেলুর রহমান সোহেল এবং সদস্যসচিব ডা. রেদোয়ান জুবায়ের রিয়াদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
কলেজ ডে উপলক্ষে নীলফামারী মেডিকেল কলেজের শিক্ষক, চিকিৎসক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের অংশগ্রহণে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়। বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার পর সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিরা অংশ নেন।
Popular Post

সংবাদ প্রকাশের পর প্রতিবন্ধী পরিবারের পাশে শায়লা সাঈদ তম্বী  

নীলফামারী মেডিকেল কলেজে ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য আয়োজন

Update Time : ০৬:১৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬